Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengaluru: বেঙ্গালুরুতে আবাসনের ভিতরে ঘোরাঘুরি করছে চিতা, আতঙ্কে বাসিন্দারা, দেখুন ভিডিও

এবার বেঙ্গালুরুর ক্যাডেনজা অ্যাপার্টমেন্ট ও এম এস ধোনি ইন্টার ন্যাশনাল স্কুলের কাছে চিতা দেখা গেছে। খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে হৈ হৈ রব শুরু হয়েছে, চিতার ঘোরাঘুরির ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।

স্কুলের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চিতাটি এম এস ধোনি ইন্টার ন্যাশনাল স্কুলের কাছে অবাধে ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘটনা জানার পর স্কুলের অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর তাঁর পরেই সেখানকার বাসিন্দারা স্থানীয় বন বিভাগকে খবর দেন। তারাও ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছেন চিতাটি ধরার জন্য। ইতিমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একজন্য ব্যক্তি ভিডিওটি উপমুখ্যমন্ত্রী ও পুলিশকে ট্যাগ করেছেন। সেই ব্যক্তি তাঁদের ভিডিও ট্যাগ করার পাশাপাশি জানিয়েছেন, যাতে তারা এখনই ব্যবস্থা নেন।

Leopard

বন বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে সেখানেই উপস্থিত রয়েছেন, তবে তারা এখনও চিতাটিকে এখনও ধরতে পারেননি। সিসিটিভি ফুটেছে স্পষ্ট দেখা গেছে, চিতাটি রাস্তায় ঘুরছে, আর একটি কুকুর তাঁকে দেখে ভয়ে রাস্তার একপাশ দিয়ে দৌড়াচ্ছে, তার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে একদল কুকুর সেই চিতাটিকে তাড়া করছে, তারপর তারাও ভয়েও দৌড়াতে শুরু করে। তারপর কিন্তু ফুটেছে আর চিতাটিকে আর দেখা যায়নি।

বেঙ্গালুরু আরবান ডিভিশনের ডেপুটি বন সংরক্ষক রবীন্দ্র কুমার জানান, ' ২৭ অক্টোবরের সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি রাতে একটি চিতাটি ঘোরাফেরা করছে রাস্তায়, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ এটি দেখতে পাইনি। কুদলু এলাকায় ৩০-৩৫ জন আধিকারিক টহল দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত চিতাটির দেখা পাওয়া যায়নি।'

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা বাসিন্দাদের ভোরবেলা বা রাতে বাইরে হাঁটতে যেতে বারণ করেছি। এখানে চিতা আসাটা খুব স্বাভাবিক কারণ মাত্র ৪ কিমি দূরে অবস্থিত ব্যানারঘাটা ন্যাশনাল পার্ক। আমরা ইতিমধ্যে চিতা ধরার জন্য ফাঁদ পেতেছি, যার জন্য আনা হয়েছে দুটি খাঁচা, আর দুটি খাঁচা আনা হবে। আধিকারিকরা কিন্তু বাসিন্দাদের জানিয়েছেন, এই চিতার জন্য আতঙ্কিত হওয়ার কোনও দরকার নেই।

উল্লেখ্য, এই প্রথমবার নয়, বেঙ্গালুরুতে ২০২২ সালে ৪ টি চিতা দেখা গেছে। বছরের প্রথমেই জানুয়ারিতে প্রথম চিতাটি দেখা গিয়েছিল, তার পরেই ফেব্রুয়ারি মাসে আবারো এলাকায় দেখা মেলে চিতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+