(ভিডিও) হাতে ছুরি, পরনে মহিলা অন্তর্বাস, বেঙ্গালুরুর কলেজে ঘুরে বেড়াচ্ছে অজ্ঞাতপরিচয় এক পুরুষ!
হাতে ছুরি, পরনে মহিলা অন্তর্বাস। এই অবস্থায় বেঙ্গালুরুর মহারানি ওয়েমেনস কলেজের হস্টেল চত্ত্বরে পা টিপে টিপে ঘুরে বেড়াচ্ছে এক পুরুষ। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ কলেজ কর্তৃপক্ষের।
বেঙ্গালুরু, ২২ মার্চ : হাতে ছুরি, পরনে মহিলা অন্তর্বাস। এই অবস্থায় বেঙ্গালুরুর মহারানি ওয়েমেনস কলেজের হস্টেল চত্ত্বরে পা টিপে টিপে ঘুরে বেড়াচ্ছে এক পুরুষ। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ কলেজ কর্তৃপক্ষের।
সিসিটিভির ফুটেজে দেখা যায় এক ব্যক্তি মহিলাদের অন্তর্বাস পরে প্রায় অর্ধনগ্ন অবস্থায় কলেজের হস্টেল চত্ত্বরে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। ওই ব্যক্তি কী করতে চাইছে তা স্পষ্ট নয় শুধু একপ্রান্ত থেকে এক প্রান্ত হেঁটে বেড়াচ্ছে।

এই বিষয়ে প্রথম নিরাপত্তারক্ষীকে জানায় ছাত্রীরা। তাকে ধাওয়া করতে সে পালিয়ে ক্যাম্পাসের বাইরে চলে যায় বলে জানা যায়। এরপর বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ছাত্রীরা।
প্রথমে কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিতে চায়নি। কিন্তু ছাত্রীদের জোরাজুরিতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ কলেজ কর্তৃপক্ষের। যদিও ছাত্রীদের অভিযোগ এই প্রথমবার নয়, এর আগেও এই ধরণের ঘটনা ঘটেছে।
বেঙ্গালুরু পুলিশের কাছে এবিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications