এই 'সাইবার সিটি'তে অপহৃত তরুণীকে টানা ৮ দিন ধরে ধর্ষণ, প্রশ্নে শহরের মহিলা নিরাপত্তা

সাইবার সিটি বেঙ্গালুরুতে এক তরুণীকে টানা ৮ দিন ধরে ঘরবন্ধ রেখে ধর্ষণের মতো নির্মম ঘটনা ঘটল।

দেশের মহিলা নিরাপত্তা একের পর এক ঘটনায় বার বার প্রশ্নের মুখে পড়ছে। এবার সাইবার সিটি বেঙ্গালুরুতে এক তরুণীকে টানা ৮ দিন ধরে ঘরবন্ধ রেখে ধর্ষণের মতো নির্মম ঘটনা ঘটল। জানা গিয়েছে এক ১৭ বছরের মেয়েকে অপহরণ করে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় নিয়ে যায় দুষ্কৃতিরা। ঘটনায়র কিনারা করে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

এই 'সাইবার সিটি'তে অপহৃত তরুণীকে টানা ৮ দিন ধরে ধর্ষণ, প্রশ্নে শহরের মহিলা নিরাপত্তা

হোয়াইট ফিল্ডের একটি বাড়িতে তাঁকে আটকে রেখে, টানা ৮ দিন নৃশংস যৌন অত্যাচার চালানো হয় তরুণীর ওপর। জানা গিয়েছে, ওই কলেজ ছাত্রী তরুণী কাড়ুগোড়ি রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে থাকলে, তাঁরই এক পরিচিত যুবক ওই মহিলাকে নিয়ে সোজা হোয়াইটফিল্ডের একটি লজে ওঠে।

এরইমধ্যে তরুণীর অভিভাবকরা তাঁর খোঁজ শুরু করলে, পুলিশে খবর দেয়। ঘটনার তদন্তে নেমে হোয়াইট ফিল্ড থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, ওই লজে তরুণীর পরিচিত যুবক ছাড়াও আরও একজন ঢুকে তাঁকে দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করে। জানা যায়, লজ মালিকও ওই তরুণীকে গ্রেফতার করে পরে। ঘটনায় ধৃতদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের ধারা লাগু করে মামলা দায়ের হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+