যোগ্য সম্মান : ভারতীয় কিশোরীর নামে গোটা একটি গ্রহের নামকরণ!
বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের নামে রয়েছে ব্রহ্মাণ্ডের এক একটি গ্রহ। এবার থেকে সেই জায়গায় নাম লেখাতে চলেছে ষোলো বছর বয়সী এক ভারতীয় মেয়ে।
বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের নামে রয়েছে ব্রহ্মাণ্ডের এক একটি গ্রহ। এবার থেকে সেই জায়গায় নাম লেখাতে চলেছে ষোলো বছর বয়সী এক ভারতীয় মেয়ে। ভারতীয় সহিতি পিঙ্গালির নামে নামকরণ হতে চলেছে একটি গ্রহের।
বেঙ্গালুরুর সহিতি , লস এঞ্জেলসের সবচেয়ে বড় প্রি-কলেজ সায়েন্স প্রতিযোগীতা জিতে ফেলেছে। সে ইন্টেল ইন্টারন্যশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারে -এ সেরার শিরোপা জিতে ফেলেছে সে। আর যোগ্য পুরস্কার হিসাবে তাঁর নামে দখল হয়ে গিয়েছে আস্ত একটা গ্রহ!

তুখোর মেধাবী সহিতি , বেঙ্গালুরুর দূষিত হ্রদগুলি নিয়ে সে একটি গবেষণা শুরু করেছে। তার জন্য সে তৈরি করেছে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও। এই গবেষণার জন্য আন্তর্জাতিক মঞ্চে সে সোনার মেডেলও জিতেছে। দ্বাদশ শ্রেণির ছাত্রী সহিতির গর্বে গর্বিত গোটা দেশ।












Click it and Unblock the Notifications