বিমানে মশার অভিযোগ! তারপর যা ঘটল লখনউ বিমানবন্দরে
ইন্ডিগোর বিমান থেকে বেঙ্গালুরুর চিকিৎসককে নামিয়ে দেওয়ার অভিযোগের তদন্ত শুরু করল সরকার। বিমানে মশার অভিযোগ করেছিলেন সৌরভ রাই। এরপরেই তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ইন্ডিগোর বিমান থেকে বেঙ্গালুরুর চিকিৎসককে নামিয়ে দেওয়ার অভিযোগের তদন্ত শুরু করল সরকার। বিমানে মশার অভিযোগ করেছিলেন সৌরভ রাই। এরপরেই তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বিমান সংস্থার তরফে অভিযোগ, খারাপ ব্যবহার করেছিলেন ওই যাত্রী। একইসঙ্গে হাইজ্যাক শব্দ ব্যবহার করেছিলেন তিনি। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই চিকিৎসক জানিয়েছেন, তিনি মশার অভিযোগ করায় লখনউ বিমানবন্দরে তাঁর কলার ধরে নামিয়ে দেওয়া হয়।
বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, চিকিৎসক সৌরভ রাইকে বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘখটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
ইন্ডিগোর অভিযোগ, বিমানের দরজা বন্ধ হওয়ার পরও অন্য যাত্রীদের উস্কাতে শুরু করেন বিমান ভাঙচুরের জন্য। এমন কী তিনি বিমান ছিনতাইয়েরও হুমকি দেন বলে অভিযোগ। সেইজন্য সুরক্ষার কথা মাথায় রেখেই তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। কেননা যাত্রী সুরক্ষায় তারা প্রাধান্য দেন। জানিয়েছে ইন্ডিগো।
The Indigo flight from Lucknow to Bengaluru was full of mosquitoes, when I raised objection, I was manhandled by the crew and offloaded from the aircraft, I was even threatened: Dr.Saurabh Rai,Passenger pic.twitter.com/00XKxuIAUP
— ANI (@ANI) April 10, 2018
Hi, Sumit! Apologies for the experience. As per NGT regulation, fumigation can be done only when passengers are not on-board. We comply with that and would like to clarify that while we have defined procedures to avoid such instances, 1/3
— IndiGo (@IndiGo6E) April 10, 2018












Click it and Unblock the Notifications