করোনা আতঙ্কের মধ্যেই বেঙ্গালুরু শহরে পুলিশের মানবিক কাজে মুগ্ধ নেটিজেনরা

পুলিশ মাত্রই যে সে সবসময় খারাপ কাজ করবে এমনটা নয়। পুলিশের মানবিক মুখও রয়েছে। সেটাই প্রমাণ করল বেঙ্গালুরু শহরের পুলিশ। মঙ্গলবার শহরজুড়ে বেঙ্গালুরু সিটি পুলিশ এমন কাজ করল যা সকলের প্রশংসা আদায়ের যোগ্য।

করোনা আতঙ্কের মধ্যেই বেঙ্গালুরু শহরে পুলিশের মানবিক কাজে মুগ্ধ নেটিজেনরা

শহরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক মানুষদের মুখে খাবার তুলে দিল বেঙ্গালুরু সিটি পুলিশ। দিনমজুর, গৃহহীন, ভবঘুরেদের এভাবেই সাহায্য করল সেখানকার পুলিশ।

বেঙ্গালুরু সিটি পুলিশ দুপুরে খাবারের প্যাকেট নিয়ে শহরের রাস্তায় ঘুরল। ডিউটির ফাঁকে রাস্তার পাশে থাকা ভবঘুরে, আশ্রয়হীন মানুষদের খাবার দিয়ে সাহায্য করল।

সারা দেশের মতো আইটি শহরেও লকডাউন চলছে। এখানেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। তবে অন্য রাজ্যের সরকারের মতোই এখানকার সরকারও অবস্থা সামাল দিতে তৎপর। আর তার মাঝেই পুলিশের এমন ব্যবহারে মুগ্ধ নেটিজেনরা।

কর্ণাটকে ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ ছাড়িয়ে গিয়েছে। এবং দিন দিন সেই সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন দেখার গোটা দেশ কীভাবে করোনা মোকাবিলায় এগিয়ে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+