বেঙ্গালুরুর বুকে ফের ভয়াবহ আওয়াজ, রহস্যময় শব্দ আসতেই চাঞ্চল্য শহর জুড়ে
bengaluru, sound , india, বেঙ্গালুরু, সাউন্ড, ভারত
বেঙ্গালুরুর বুকে ফের একবার রহস্যময় শব্দ শোনা গেল এদিন দুপুরে। এর আগে ২০২০ সালে শহরের বুকে একচি সুপারসনিক আওয়াজ পাওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার পর এদিনের ঘটনা ঘিরে রীতি মতো চাঞ্চল্য , উদ্বেগ ছড়িয়েছে বাগিচা শহরে।

শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ বেঙ্গালুরুর বুকে একটি ভয়াবহ আওয়াজ পাওয়া যায়। ঘটনার ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকা জুড়ে। এর আগে ২০২০ সালেও একই রকমের ঘটনা ঘটে । সেই সময় একটি সুপারসনিক বুম শোনা গিয়েছিল বেঙ্গালুরুর বুকে। সেবার ঘটনার পর পরই আতঙ্কিত শহরবাসীরা একাধিক তত্ত্ব তুলে ধরেছিলেন। তবে বেঙ্গালুরুর বুকে এই ঘটনা প্রথম নয়। এর আগেও এমন বহু ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে।
এদিকে, শুক্রবারের ঘটনাকে সনিক সাউন্ড বলেই ব্যাখ্যা করেছেন বেঙ্গালুরুর ডিসিপি সাউথ। তিনি জানান ভূমিতে কোনও কিছু ঘটেনি। তিনি জানান 'হ্যাল ' ওই এলাকা থেকে খুবই কাছে। আর সেখানে তেজস যুদ্ধবিমানের কিছু কাজ চলছে। সেই সম্পর্কীয় ঘটনা কি না , তা নিয়ে রয়েছে জল্পনা। এর আগে ২০২০ সালে যখন যখন এমন সুপারসনিক বুমের আওয়াজ পাওয়া যায়, তখন দেখা যায় যে বেঙ্গালুরুতে প্রতিরক্ষা বাহিনীর কোনও ঘটনার জন্য এমন আওয়াজ হয়। তারপর আজকের ঘটনা শহরে নতুন করে চাঞ্চল্য ছাড়িয়েছে।












Click it and Unblock the Notifications