ধুনুচি নাচ থেকে বাংলা ব্যান্ডের গান, গালিচা শহর বেঙ্গালুরুতে জমজমাট পুজোর আসর
গালিচা শহরও সাক্ষী ছিল উৎসাহী বাঙালির প্যান্ডেল হপিং-এর। একনজরে দেখে নেওয়া যাক বেঙ্গালোরের জমজমাট পুজোর ছবি।
রাত জেগে ঠাকুর দেখা, ভিড়ে ঠাসা রাস্তা নিয়ে চতুর্থী থেকেই জমজমাট রাজ্যের অলি-গলি-রাজপথ। সুদুর প্রবাসে সেই ভিড়ের ঠেলাঠেলি না থাকলেও , পুজো ঘিরে নিখাদ আনন্দের ছবিটা একই। দুর্গাপুজোয় বেঙ্গালুরুর বাঙালিরাও মেতেছেন জমজমাট আনন্দে। পুজোর পাশপাশি ভোগ, ধুনুচি নাচ, গান, আড্ডায় মাতোয়ারা বেঙ্গালুরুর বাঙালিরাও। এই গালিচা শহরও সাক্ষী ছিল উৎসাহী বাঙালির প্যান্ডেল হপিং-এর।
একনজরে দেখে নেওয়া যাক বেঙ্গালোরের জমজমাট পুজোর ছবি।

বর্ষা
বেঙ্গালুরুর এইচএসআর লেআউটের দুর্গাপুজোয় এবছরে সপ্তমী ,অষ্টমী দুরাতেই ভিড় ছিল চোখে পড়ার মতো। জমজমাট গানের আসর মাতিয়ে দিয়েছিল বাংলাব্যান্ড চন্দ্রবিন্দু।

উৎসব-এর পুজো
বেঙ্গালুরুর উৎসব-এর দুর্গাপুজোতে এক্কেবারে ঘরের পুজোর মতো আসর। বাংলা গান থেকে রীতি মেনে পুজো পাঠ, সবই উৎসব-এর দুর্গাপুজোর অঙ্গ। সঙ্গে রয়েছে বাঙালি খাবারের স্টল। ফলে ঠাকুর পুজো থেকে পেট পুজো সবটাই সম্পন্ন করা যায় এখানে।

বেঙ্গলি অ্যসোসিয়েশনের পুজো
বেঙ্গালুরুর ম্যানপো-তে বেঙ্গলি অ্যাসোশিয়েশনের পুজোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানেও ষষ্ঠী থেকেই জমজমাট পরিবেশ ছিল দুর্গাপুজো ঘিরে। এখানে রয়েছে বেঙ্গালুরু বাঙালি রেস্তোরাঁ 'হিয়ার মাঝে'-র খাবারের স্টল।

বানেরঘাটার দুর্গাপুজো
প্রতিবছরের মতো এবারেও বেঙ্গালুরুর বানেরঘাটার দুর্গাপুজোতে রয়েছে নিষ্ঠা ও আন্তরিকতার ছোঁয়া। পুজোর ৪ দিন ,ভোগ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সবেতেই এখানে রয়েছে নিখাদ বাঙালিয়ানার পরত।

সারথি
বেঙ্গালুরুর কোরামঙ্গলার সারথি-র পুজোর পঞ্চমী থেকেই জমিয়ে রেখেছিলেন ঢাকিরা। পঞ্চমীতে এখানে ঢাকের প্রতিযোগীতা দিয়ে শুরু হয়েছে পুজোর হুল্লোড়। এরপর একাধিক সঙ্গীত শিল্পীর পরফরম্যান্স-এ প্রবাসী বাঙালিদের মন মজিয়েছে সারথী-র দুর্গাপুজো।












Click it and Unblock the Notifications