Bengaluru Bandh: বেঙ্গালুরুতে কড়া নিরাপত্তা, আপাতত বনধ শান্তিপূর্ণ! বেশ কিছু তথ্য একনজরে
কর্নাটক সরকার কাবেরী নদীর জল ছেড়েছে তামিলনাড়ুকে। তারই প্রতিবাদ করে মঙ্গলবার বেঙ্গালুরু বনধের ডাক দেওয়া হয়েছে। কৃষক নেতা কুরুবুরু শান্তকুমারের নেতৃত্বে কৃষক সমিতি ও অন্য সংগঠনগুলির মিলিত সংগঠন কর্নাটক জল রক্ষা সমিতি এই বনধের ডাক দিয়েছে। কর্নাটক সরকারের তরফে বনধে শান্তি বজায় রাখার ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে।
কাবেরী নদীর জল নিয়ে কর্নাটক ও তামিলনাড়ুর বিরোধী গত কয়েকদশক ধরে। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের জন্য কর্নাটককে তামিলনাড়ুতে পাঁচ হাজার কিউকেস জল ছাড়তে কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এব্যাপারে সুপ্রিম কোর্ট কর্নাটক সরকারের আবেদন প্রত্যাখ্যান করে। কর্নাটক সরকার বলে পানীয় জল ও সেচের কাজের জন্য নিজেদের চাহিদা থাকায় তারা জল ছাড়ার মতো অবস্থানে নেই।

এদিকে বেঙ্গালুরুতে ডাকা বনধের প্রেক্ষিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ শহরে কোনও মিছিলের জন্য অনুমতি দেয়নি।
বেঙ্গালুরু আরবান জেলার ডেপুটি কমিশনার বনধের প্রেক্ষিতে মঙ্গলবার শহরের সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন। শহরের বেশিরভাগ বেসরকারি স্কুল ও কলেজ ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে। বেঙ্গালুরুতে মেট্রো পরিষেবা চালু রয়েছে।
বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, শহরে বাস পরিষেবা পুরোপুরি প্রভাবিত হবে না। কর্নাটক-তামিলনাড়ু সীমান্তে তামিলনাড়ুর বাস প্রবেশ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার ওলা-উবার পরিষেবাগুলি স্বাভাবিকভাবে চলবে। তবে শহরের অটো ও ট্যাক্সি অ্যাসোসিয়েশন ও ইউনিয়নগুলি বনধে সমর্থন জানিয়েছে। হোটেল মালিকরা বনধে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বেঙ্গালুরু বিমানবন্দরের তরফে বনধের প্রেক্ষিতে যাত্রীদের কাছে যাত্রার পরিকল্পনা করার অনুরোঝ জানানো হয়েছে। এয়ারলাইন্সগুলোর তরফে যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণের সময় পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের পরামর্শ দিয়েছে।
কর্নাটকের প্রধান বিরোধী দল বিজেপি এদিনের বনধে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। দলের সিনিয়র নেতা বিএস ইয়েদুরিয়াপ্পা বলেছেন, কাবেরী দল বিরোধী নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছএন। তারা একটা সিদ্ধান্তে এসেছেন। কোনও বিভ্রান্তি ছাড়াই বেঙ্গালুরু বনধ সফরে আহ্বান জানিয়েছেন তিনি। জেডিএসও বেঙ্গালুরু বনধে সমর্থন জানিয়েছে।
অন্যদিকে চেন্নাইতে তামিলনাড়ু কাভেরি ফার্মার্স অ্যাসোসিয়েশন কাবেরীর জল ছাড়ার বিরুদ্ধে কর্নাটকে মঙ্গলবারের বিক্ষোভকে নিষিদ্ধ করতে কেন্দ্রের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications