বেঙ্গালুরু মজেছে চকোলেট পিঠে থেকে দুধপুলির স্বাদে! জমজমাট প্রবাসের 'পৌষমেলা'

আয়োজকরা বলছেন ১২ জানুয়ারি রাত তো কেবলমাত্র ফিল্মের ট্রেলার ছিল। ১৩ জানুয়ারি তুলে ধরা হবে আসর ফিল্মের মজা!

আয়োজকরা বলছেন ১২ জানুয়ারি রাত তো কেবলমাত্র ফিল্মের ট্রেলার ছিল। ১৩ জানুয়ারি তুলে ধরা হবে আসল ফিল্মের মজা! এই উৎসাহ ,উদ্দীপনাকে সঙ্গে নিয়েই জমজমাট বেঙ্গালুরুর ইনঅর্বিট মল-এর পৌষমেলা। প্রবাসের এই পৌষমেলায় আপাতত মগ্ন প্রযুক্তিনগরীর বাঙালিরা! দেখে নেওয়া যাক বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের 'ইনঅর্বিট মল'-এ এই আয়োজনের ছবি!

পৌষ মেলার আয়োজন

পৌষ মেলার আয়োজন

বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডের 'ইনঅর্বিট মল'-এ আয়োজিত হচ্ছে এই 'পৌষ'মেলা। 'ইনঅর্বিট মল' ও 'ক্যাটেরিংওয়ালা ডট কো ডট ইন' এর উদ্যোগে প্রযুক্তিনগরী পূর্বভারতের জিভে জল আনা বহু ডিশের স্বাদে মগ্ন আপাতত !

জমজমাট পৌষপার্বণ

জমজমাট পৌষপার্বণ

১২ জানুয়ারির রাত কেটে গিয়েছে। হাতে মাত্র একটা দিন। ১৩ জানুয়ারি এই পৌষ মেলা আয়োজিত হতে চলেছে হোয়াইটফিল্ডের বিখ্যাত ইনঅর্বিট মল-এ। বিকেল ৫ টা থেকেই সেখানে রসে-বশে জমজমাট আসর বসতে চলেছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

বাংলা, অসম, নাগাল্য়ান্ডের ডিশও থাকছে!

বাংলা, অসম, নাগাল্য়ান্ডের ডিশও থাকছে!

শুধু এরাজ্য়ের পিঠে পুলির স্বাদই নয় ত্রিপুরার ভাঙ্গুই থেকে নাগাল্যান্ডের একাধিক জিভে জল আনা পদ থাকছে এই পৌষ পার্বণে। ফলে অপেক্ষা না করে, ১৩ জানুয়ারি পৌঁছে যেতেই পারেন এই জমজমাট আসরে!

 সাংস্কৃতিক সন্ধ্যা

সাংস্কৃতিক সন্ধ্যা

১২ তারিখের হাতছাড়া হয়েছে তো কী! ১৩ জানুয়ারি রাতও জমে উঠতে চলেছে হোয়াইট ফিল্ডের 'পৌষ মেলা'-র আসর। ব্যান্ডের লাইফ পারফরমেন্স থেকে কবিতা , শ্রুতিনাটক, গানে এক টুকরো 'ঘরের ছোঁয়া' এই প্রবাসেও পেয়ে যেতে পারেন.. এমনই দাবি উদ্যোক্তাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+