বাঙালি বিয়ের এই মেনু কার্ড দেখলে আপনিও মেপে খেতে বাধ্য হবেন! মুগ্ধ নেটিজেন
বাঙালি বিয়ের মেনু কার্ড
সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছু দেখতে পাওয়া যায় যার সৃজনশীলতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই আমাদের চোখে এমন অনেক কিছুই পড়ে যা চট করে মুখে হাসি এনে দেয়। বর্তমানে বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ও ছবি পোস্ট হয়, যেখানে তার সৃজনশীলতা ও অনন্য ভঙ্গিমা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। মনে আছে কিছুদিন আগেই এক দম্পতি তাঁদের বিয়েতে আধার কার্ডের আদলে বিয়ের মেনুকার্ড তৈরি করেছিলেন? যা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এখন আরও একটি বিয়ের মেনু কার্ড ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে।
|
কাঠের স্কেলে বিয়ের মেনু কার্ড
একটি বাঙালি বিয়েতে অতিথিদের জন্য অদ্ভুত ধরনের খাবারের মেনুকার্ড তৈরি করা হয়েছিল, আপনি বিশ্বাস করুন আর না করুন তা আসলে প্রিন্ট করা হয়েছিল কাঠের স্কেলের পিছন দিকে। সোশ্যাল মিডিয়ায় সেই কাঠের স্কেলের মতো দেখতে বিয়ের মেনু কার্ডের ছবি দিয়ে ক্যাপশনে লেখা রয়েছে, 'মেপে খাবেন, সেই জন্য'। এই ছবিটি টুইটারে শেয়ার করেছেন বাবুমশাই নামে এক টুইটার ব্যবহারকারী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই একশোরও বেশি লাইক, প্রতিক্রিয়া ও শেয়ার হয়। ছবিতে দেখা গিয়েছে সাধারণ ১২ ইঞ্চির স্কেল, যেখানে সেন্টিমিটারের চিহ্ন রয়েছে। তবে স্কেলের পেছন দিকেই রয়েছে আসল চমক, সেখানে বিয়ের খাবারের পুরো মেনু বাংলায় ছাপা রয়েছে।

শিলিগুড়ির মেনু কার্ড
এই মেনু কার্ডটি আসলে শিলিগুড়ির। ২০১৩ সালে অনিমেষ ও সুস্মিতার বিয়ের মেনুকার্ড। যেখানে মাছ, মাংস ও ফ্রায়েড রাইসের আইটেম লেখা রয়েছে স্কেলের পেছনে। তবে এটাই প্রথম নয়, এ রকম সৃজনশীলতায় ভরপুর বহু মেনু কার্ডই বিয়ের সময় এখন প্রচলিত হয়েছে

টুইটারকারীদের প্রতিক্রিয়া
তবে টুইটার ব্যবহারকারীরা তাঁদের কৌতুহলবশত জিজ্ঞাসা করেছেন যে কেন স্কেলের পেছনে মেনু কার্ড ছাপা হয়েছে? অনেকে আবার মজা করে লিখেছেন যে কোনও অতিথি বেশি খাবার খেয়ে ফেললে তাঁকে ওই স্কেল দিয়ে মারা হবে। অন্য এক ব্যবহারকারী বলেছেন, 'এ ধরনের সৃজনশীলতা একমাত্র বাঙালিরাই দেখাতে পারেন কারণ এ ধরনের কাজের জন্য তাদের একটু পাগল হতে হবে, যা আমাদের সেরা সম্পত্তি, এত সৃজনশীলতা।'












Click it and Unblock the Notifications