ভিন রাজ্যে খুন কলকাতার মডেল

কর্নাটকের বেঙ্গালুরুতে খুন হলেন কলকাতার বাঙালি মডেল পূজা সিং দে(‌৩২)‌। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরুর এক ক্যাব চালককে।

কর্নাটকের বেঙ্গালুরুতে খুন হলেন কলকাতার বাঙালি মডেল পূজা সিং দে(‌৩২)‌। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরুর এক ক্যাব চালককে। পুলিসকে জেরার খুনের কথা স্বীকার করেছে এইচ এম নাগেশ নামে ওই ক্যাব চালক। গাড়ির ইএমআইয়ের টাকা মেটাতেই পূজাকে অপহরণ করে লুঠ করার পরিকল্পনা করেছিল সে। কিন্তু পূজা টাকা দিতে না চাওয়ায় তাকে খুন করে ক্যাব চালক্য বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে একটি গ্রাম থেকে উদ্ধার হয় পূজার দেহ। ৩১ জুলাই দেহটি উদ্ধার করেছিল কিন্তু ঘটনাস্থল থেকে কেবল মাত্র পূজার ঘড়ি এবং জুতো ছাড়া কিছুই পাওয়া যায়নি।

ভিন রাজ্যে খুন কলকাতার মডেল

সেকারণেই মৃতার পরিচয় নিয়ে প্রথমে ধন্ধে ছিল পুলিস। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জিনিসের সূত্র ধরেই কলকাতা এবং দিল্লিতে যায় পুলিসের দুটি দল। কলকাতা পুলিসের কাছে এক তরুণীর নিখোঁজের অভিযোগ আগেই জমা পড়েছিল। তার সঙ্গে খতিয়ে দেখতেই মিলে যায় বিবরণ। পূজার পরিবারের লোকেরাও তাঁর দেহ শনাক্ত করেন।

নাগেশকে জেরা করতেই বেরিয়ে পরে পুরো ঘটনা। পুলিসকে সে জানিয়েছে ৩০ জুলাই হোটেল থেকে ফেরার জন্য ক্যাব বুক করেছিলেন পূজা। নাগেশকে তিনি আগেরদিন বলে রেখেছিলেন পরের দিন ভোরে বিমান বন্দরে পৌঁছে দেওয়ার জন্য। সেই মতো পরিকল্পনা করেন নাগেশ। পরের দিন নির্ধারিত সময়ে পূজাকে নিয়ে বিমানবন্দরের পথে রওনা হন তিনি। কিন্তু বিমানবন্দরে না নিয়ে পূজাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় নাগেশ।

তার কাছ থেকে টাকা দাবি করতে থাকে সে। পূজা চিৎকার শুরু করলে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে নাগেশ। জ্ঞান ফিরলে পূজা পালানোর চেষ্টা করেন। পুলিসের জানাজানি হয়ে যাবে ভয় পেয়ে পূজাকে কুপিয়ে খুন করে সেখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেয় সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+