করোনা ভাইরাস সংক্রামিতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি বাঙালি উদ্যোগপতির
করোনা ভাইরাস সংক্রামিতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি বাঙালি উদ্যোগতির
করোনা ভাইরাসে সংক্রামিতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বাঙািল উদ্যোগপতি। কিরণ মজুমদার শ নামে বেঙ্গালুরুর এক বায়োটেক উদ্যোগপতি দাবি করেছে ভারতে যতজন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে বাস্তবে তার চারগুণ লোক সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে।

পরীক্ষা ছাড়াই কোয়ারেন্টাইনে
বায়োটেক সংস্থার উদ্যোগপতি কিরণ মজুমদার শ দাবি করেছেন ভারতে যে কয়েকজন করোনা সংক্রামিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে বাস্তবে তার কয়েকগুণ বেশি লোক করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে। কারণ এখনও পর্যন্ত অসংখ্য মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন। যাঁদের কোনও করোনা পরীক্ষা করা হয়নি। তাই তিনি করোনা পরীক্ষা বেশি মাত্রায় করানোর উপরে জোর দিয়েছেন। এখনও পর্যন্ত ভারতে ১৬৫ জন করোনা ভাইরাসে মারা গিয়েছেন। আক্রান্ত ৫০০০-রও বেশি।

মাস্ক পরা বাধ্যতামূলক
করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথাও বলেছেন এই উদ্যোগপতি। যদিও ওড়িশা এবং মহারাষ্ট্র সরকার মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন। এই উদ্যোগ গোটা দেশে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তিনি দাবি করেছেন যাঁরা মাস্ক পরে ঘুরছেন না তাঁদেরও করোনা পরীক্ষা করানো উচিত। কারণ এখন উপসর্গহীন করোনা সংক্রমণও হতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে কেরলে উপসর্গহীন করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে চার জনের শরীরে।

জুন মাস পর্যন্ত লকডাউন রাখার আর্জি
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জুনমাস পর্যন্ত লকডাউন বহাল রাখার কথা বলেছেন তিনি। এছাড়া কোনও উপায় নেই সংক্রমণ রোখার এমনই মনে করা হচ্ছে। ওড়িশা সরকার ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। ১৭ জুন পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছে প্রায় সব রাজ্যই।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications