'বিচার নয়, বরং মুখ বন্ধ রাখার চেষ্টা চলছে', সিট গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে বাংলার তিন নির্যাতিতা
'বিচার নয়, বরং মুখ বন্ধ রাখার চেষ্টা চলছে', সিট গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে বাংলার তিন নির্যাতিতা
ভোট পরবর্তী হিংসা এখন বড় চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির কাছে। এখনও বহু কর্মী ঘর ছাড়া বলে দাবি দিলীপ ঘোষদের। শুধু তাই নয়, রাজ্যের বাইরেও একাধিক বিজেপি নেতা-কর্মী আশ্রয় নিয়েছে বলে দাবি। বহু বিজেপি মহিলাকেও ধর্ষণ করা হয়েছে বলে বারবার অভিযোগ সামনে এসেছে। যদিও প্রশাসনের তরফে বারবার বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি হিংসার নামে বিভিন্ন ফেক ভিডিও ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ উঠতে শুরু করেছে। এই অবস্থায় শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিন মহিলা।

আদালতের হস্তক্ষেপের দাবি
ইতিমধ্যে ওই তিন মহিলা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। ভোট পরবর্তী পরিস্থিতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ এনে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন ওই তিন মহিলা। যা নিয়ে সরগরম রাজ্যের পরিস্থিতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামণের বেঞ্চে এই আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্পেশাল ইনভে্টিগেশন টিম বা 'সিট' গঠন করার আর্জি জানিয়েছেন তাঁরা। আদালতে সেই আবেদন গৃহীত হয়েছে।
আদালতে দুই মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে আবেদন করেছেন বিশ্বজিৎ সরকার।

আবেদনে গুজরাটে গোধরার প্রসঙ্গ
আবেদনকারী আইনজীবীর অভিযোগ, এই বিষয়ে পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। সুপ্রিমো কোর্টে আবেদনে আবেদনকারী গুজরাটে গোধরা-পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা উল্লেখ করেছেন। বলা হয়েছে, গুজরাটের মামলায় আদালত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেখানে আদালতের তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্ত হয়েছিল। এ বারও একই ভাবে তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা। মামলা দেশের শীর্ষ আদালত গ্রহন করলেও এখনও শুনানি শুরু হয়নি।

আবেদন ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেছেন আবেদনকারীরা
এক ৬০ বছর বয়সী প্রৌড়া শীর্ষ আদালতের কাছে বিস্তারিত আবেদন করেছেন। কীভাবে ধর্ষিত হতে হয়েছে তাঁকে আবেদনে তা বিস্তারিত জানিয়েছেন। আবেদনে নির্জাতিতা ওই মহিলা জানিয়েছেণ, ৬ বছরের নাতির সামনে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। সেই সঙ্গে তাঁর বৌমাকেও মারধর করে অভিযুক্তরা। ঘটনা ৩ মে অর্থাৎ ভোটের ফল প্রকাশের পরের দিনের। আবেদনে বলা হয়েছে, 'ওই মহিলার বাড়ি ঘিরে ফেলেন ১০০-২০০ জন লোক। এর মধ্যে ছিল তৃণমূল সমর্থকেরাও। পরিবারকে ঘর ছাড়তে বলা হয় বলেও অভিযোগ আবেদণকারী। নির্যাতিতার বৌমাকে নৃশংসভাবে মারধর করা হয়। বলে অভিযোগ। দ্বিতীয় আবেদনকারী এক ১৭ বছরের কিশোরী। অভিযোগ জানিয়েছেন এক ১৯ বছরের যুবতীও। তাঁর দাবি, কোনও বিচারের ব্যবস্থা নেই, বদলে মুখ বন্ধ রাখার চেষ্টা চলছে।

রাজ্যকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট
এর আগে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অন্য একটি মামলায় রাজ্যকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। হিংসার ঘটনায় 'সিট' গঠন করে তদন্তের আর্জি জানিয়ে ওই মামলা হয়েছিল শীর্ষ আদালতে। আর সেই মামলায় রাজ্য ও কেন্দ্র উভয়কেই নোটিস দেওয়া হয়েছে। এই মামলায় জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন ও এসসিএসটি কমিশনকে পার্টি হিসেবে যুক্ত করার আবেদন জানিয়েছেন আবেদনকারীদের পক্ষের আইনজীবী পিঙ্কি আনন্দ।












Click it and Unblock the Notifications