দেশের আর্থিক মন্দার বাজারে আশা জাগাল পশ্চিমবঙ্গে গাড়ি বিক্রির বাজার

যে পশ্চিমবঙ্গকে নিয়ে দিল্লির বিজেপি সরকার রাজনীতির পারদ চড়াচ্ছে, মোদীর আর্থিক মন্দার ভারতে সেই পশ্চিমবঙ্গই নতুন আশা জাগাল। গাড়ির বাজার প্রায় ৮৩ শতাংশ বেড়েছে পশ্চিমবঙ্গে।

যে পশ্চিমবঙ্গকে নিয়ে দিল্লির বিজেপি সরকার রাজনীতির পারদ চড়াচ্ছে, মোদীর আর্থিক মন্দার ভারতে সেই পশ্চিমবঙ্গই নতুন আশা জাগিয়ে তুলল। গাড়ির বাজার প্রায় ৮৩ শতাংশ বেড়েছে পশ্চিমবঙ্গে। গোটা দেশের নিরিখে যা এক প্রকার নজিরবিহীনই বলা চলে।

পশ্চিমবঙ্গে গাড়ির বাজারে রেকর্ড বিক্রি

পশ্চিমবঙ্গে গাড়ির বাজারে রেকর্ড বিক্রি

গোটা দেশে গাড়ির বাজারে চরম মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে একাধিক নামি গাড়ি প্রস্তুতকারক সংস্থা ‌উৎপাদন কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। গাড়ির বাজার চাঙ্গা করতে জিএসটি পর্যন্ত কমিয়েছে সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেপ্টেমর মাসে শুধুমাত্র পশ্চিমবঙ্গে গাড়ির বাজারে বৃদ্ধি হয়েছে ৮৩ শতাংশ।

গাড়ির বাজার চাঙ্গা করল পশ্চিমবঙ্গ

গাড়ির বাজার চাঙ্গা করল পশ্চিমবঙ্গ

দ্য সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের পক্ষ থেকে যে ডেটা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গে গাড়ির ডিলাররা ১,০৯,৭৩৪ টি গাড়ি বিক্রি করেছেন। তার মধ্যে দু চাকার গাড়ি, তিন চাকার গাড়ি, ট্রাক, বাস, বাণিজ্যিক গাড়ি, প্যাসেঞ্জার কারও রয়েছে। গত বছর সেপ্টেম্বরে এই গাড়ি বিক্রির পরিমাণ ছিল ৫৯,৮১৪।

গোটা দেশে গাড়ির বাজারে মন্দা

গোটা দেশে গাড়ির বাজারে মন্দা

পশ্চিমবঙ্গ ছাড়া গোটা দেশে কিন্তু গাড়ির বাজারে চরম মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা দেশে প্যাসেঞ্জার গাড়ির বিক্রি কমেছে নজিরবিহীন ভাবে। বাজারে মন্দা ২৩ শতাংশ। অন্যদিকে বাণিজ্যিক গাড়ির বাজারেও মন্দা রয়েছে। সেখানে ৬১.১১ শতাংশ মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সেখানে সব সমীকরণ বদলে দিয়েছে।

গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি এবার তাই পশ্চিমবঙ্গের গাড়ির বাজারের দিকে মনোনিবেশ করেছে। সামনেই দীপাবলী তার আগে গাড়ির বাজারে হাল ফেরাতে গোটা দেশেই ত‌ৎপরতা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+