বিপর্যয় ঘোচাল দূরত্ব, আম্ফান বিধ্বস্তদের ত্রাণ বণ্টন নিয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় রাজ্যপাল ধনখড়
বিপর্যয় ঘোচাল দূরত্ব, আম্ফান বিধ্বস্তদের ত্রাণ বণ্টন নিয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় রাজ্যপাল ধনখড়
দূরত্ব ঘোচাল বিপর্যয়। আম্ফান, করোনা সংক্রমণ এবং পরিযায়ী শ্রমিক সংকট সব কিছু নেই রাজভবনে মুখ্যসচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা সারলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কয়েকদিন আগে পর্যন্ত যা কল্পনাতীত ছিল। আম্ফান বিধ্বস্ত এলাকায় ত্রাণ বণ্টন নিয়ে মুখ্যসচিবকে দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যসচিবের সঙ্গে বৈঠক রাজ্যপালের
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এযাবত রাজ্য রাজনীতিতে যা বিরল বলা চলে। কারণ রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে তেমন মধুর সম্পর্ক কোনওদিনই গড়ে ওঠেনি জগদীপ ধনখড়ের। প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিিন। পত্রাধাত পাল্টা পত্রাঘাতে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। কাজেই মুখ্যসচিবের সঙ্গে রাজ্যের বিপর্যয় নিয়ে রাজ্যপালের বৈঠককে এককথায় বিরল বললে ভুল হবে না।

আম্ফান ক্ষতিগ্রস্তদের ত্রাণের নির্দেশ
আম্ফান তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রাজ্যের বাসিন্দাদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবনে মুখ্যসচিবের সঙ্গে করোনা সংক্রমণ এবং পরিযায়ী শ্রমিক সংকট নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য আম্ফান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করেছেন রাজ্যপাল।

রাজ্যপালের টুইট
মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের কথা টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লিখেছেন, 'প্রায় ২ ঘণ্টা ধরে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক হয়েছে। করোনা, আমফান এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যাবতীয় পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করার কথা বলেছি।'

মুখ্যমন্ত্রীর প্রশংসা
এর আগে আম্ফান পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন তিনি। যদিও সেনা নামানো নিয়ে রাজ্য সরকারের দেরির সমালোচনা করে টুইট করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications