বাংলায় হাতে খড়ি বিতর্কের মাঝেই দিল্লিতে বাঙালি স্কুলে ঝটিকা সফর রাজ্যপালের
দিল্লিতে হঠাৎ কেন বাঙালি স্কুলে রাজ্যপাল
গতকাল বাংলায় হাতে খড়ি নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। তারপরেই দিল্লিতে তলব করা হয় এত বিতর্কের মাঝেই আবার দিল্লিতে গিয়ে একটি বাঙালি স্কুলে ঢুকে পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। হঠাৎ করে রাজ্যপালের এভাবে বাঙালি স্কুলে ঢুকে পড়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সরস্বতী পুজোর হাতে খড়ি বিতর্ক এখনও কাটেনি। সরস্বতী পুজোর দিন বিকেলে রাজভবনে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ডেকে ঘটা করে হাতে খড়ি করেছেন বঙ্গের নব নিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। বাংলা শিখতে চান জানিয়েই বাংলা শেখার সূচনায় এই হাতে খড়ি অনুষ্ঠান করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী তাঁকে দুটি বর্ণপরিচয় বইও উপহার গিয়েছেন।
যদিও এই অনুষ্ঠান বয়কট করে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কোনও বিজেপি নেতাই অনুষ্ঠানে যোগ দেননি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই নিয়ে রীতিমত কটাক্ষ করেছেন। তিনি বলেছেন এই বয়সে ওঁনার এই নাটক মানা না। শুধু বাংলায় হাতে খড়িই হয়নি রাজ্যপালের আবার জয় বাংলা স্লোগানও শোনা গিয়েছে তাঁর কণ্ঠে।
তার পরেই সটান দিল্লিতে তলব করা হয় সিভি আনন্দ বোসকে। মোদীর পছন্দের লোক বলেই রাজনৈতিক মহলে পরিচিত তিনি। সেখানে হঠাৎ করে তাঁর মুখে জয় বাংলা স্লোগানে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারপরেই তাঁকে দিল্লিতে তলব করা হয়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েেছ রাজ্যপালের। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকমাস আগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ছিলেন বঙ্গের রাজ্যপাল। তাঁর সঙ্গে রাজ্য সরকারের যাকে বলে আদায় কাঁচকলায় সম্পর্ক তৈরি হয়েছিল।
বৃহস্পতিবার রাতেই তিনি দিল্লি সফরে বেড়িয়ে যান। দিল্লি পৌঁছে রাজ্যপাল আনন্দ বোস পৌঁছে গিয়েছিলেন দিল্লির চাণক্যপুরীতে একটি বাঙালি স্কুলে। স্কুলটির নাম রাইসিনা বঙ্গীয় বিদ্যালয়। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দেওয়া নিেয়ও প্রশ্ন উঠতে করেছে। কারোর নির্দেশে নাকি রাজনৈতিক করণেই এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। এই নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications