সরানো হচ্ছে সচিব নন্দিনীকে, কেন তড়িঘড়ি দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল

রাজভবনের সঙ্গে নবান্নের সেতু বন্ধনকারী সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হচ্ছে পদ থেকে। তারপরেই দিল্লিতে উড়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

ফের খবরের শিরোনামে রাজভবন এবং রাজ্য। জগদীপ ধনখড়ের জমানা থেকে রাজভবনের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছিল নবান্নের। নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে রাজ্য সরকারের প্রশস্তিতে অস্বস্তি বেড়েছিল বিরোধীদের। তারপরেই রাজভবনে রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীকে অবসারণের কথা ঘোষণা করা হয়। এরই মাঝে আবার দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল। হঠাৎ করে কেন তিনি দিল্লি গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সচিবকে অপসারণ

সচিবকে অপসারণ

রাজ্য সরকারের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়েছিলেন রাজ্যপাল। এই নিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিল খবর। রাজ্যের বিরোধী দলের নেতারা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই হঠাৎ করে রাজভবনের সচিব নন্দিনী চক্রবর্তীকে সরনোর খবর প্রকাশ্যে আসে। তিনি রাজভবন আর নবান্নের মধ্যে একটা যোগসূত্র ছিলেন। বিরোধীদের অভিযোগ এই নন্দিনী চক্রবর্তীই রাজ্যপালকে রাজ্য সরকারের সম্পর্কে একের পর এক সুকথা বলেছেন রাজ্যপালকে। আর তাতেই প্রভাবিত হয়ে রাজ্যসরকারের সুনামে মগ্ন হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দিল্লিতে রাজ্যপাল

দিল্লিতে রাজ্যপাল

গতকাল সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানোর খবর প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার দিল্লি পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। রবিবার গভীর রাতেই দিল্লি গিয়েছেন তিনি। সূত্রের খবর দিল্লিতে বঙ্গভবনে রয়েছেন তিনি। আজ আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। অমিত শাহের সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি রাজভবনের নন্দিনী চক্রবর্তীকে সরানোর নেপথ্যে দিল্লির হাত রয়েছে তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুভেন্দুর মুখে নন্দিনীর নাম

শুভেন্দুর মুখে নন্দিনীর নাম

এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে রাজভবনের সচিব নন্দিনী চক্রবর্তীর নাম করে দাবি করেছিলেন তিনি রাজ্যপালকে ভুল পথে পরিচালনা করছেন। কারণ রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাজ্যপাল। বারবার তিনি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সুশাসনের প্রশংসা করেছেন। রাজভবনে মুখ্যমন্ত্রীকে ডেকে হাতে খড়ি অনুষ্ঠান করেছিলেন রাজ্যপাল। সেই অনুষ্ঠান বয়কট করে বিরোধীরা। এমনকী বাজেটের দিনেও রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণই পড়েছিলেন রাজ্যপাল। তারপরেই রাজভবনে রাজ্যপাল গদি ছাড়ুন স্লোগান তুলেছিলেন শুভেন্দু অধিকারীরা।

ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল

ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল

কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেন। তারপরেই শুভেন্দু অধিকারী বলেছিলেন ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল। তারপরেই রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই ট্র্যাকে ফেরাই কি নন্দিনী চক্রবর্তীর অপসারণ আর রাজ্যপালের দিল্লি সফর। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও নন্দিনী চক্রবর্তীর অপসারণ রাজ্যপালের সিদ্ধান্তেই হয়েছে বলে দাবি করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+