জ্বলছে মণিপুর, রাজ্যের আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চালু হল হেল্প লাইন

থমথমে মণিপুর। কিছুতেই নিভছে না হিংসার আগুন। দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে মণিপুরের রাজধানী ইম্ফল এবং চূড়াচন্দ্রপুর। উদ্বেগ জনক পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। আদিবাসীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে আগুন জ্বলছে মণিপুরে।

সেনা নামাতে হলেও পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে অশান্তি পাকাতে। এমনই জানিয়েছে সেনা। গত শুক্রবার সেনা বাগিনী ফ্ল্যাগ মার্চ করে। এমনকী রুট মার্চ করে আধা সেনাও। সাময়িক ভাবে পরিস্থিতি শান্ত বলে মনে হয়েছিল।

জ্বলছে মণিপুর, রাজ্যের আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চালু হল হেল্প লাইন

কিন্তু রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কমকরে ২৩০০০ মানুষ ঘরছাড়া। ইম্ফলে আটকে থাকা রাজ্যে বাসিন্দাদের নিয়ে উদ্বেগে একাধিক রাজ্যে। নাগাল্যান্ড ইতিমধ্যেই বিশেষ বাসে করে নিজের রাজ্যের বাসিন্দাদের নাগাল্যান্ডে ফিরিয়ে আনছে। বিশেষ করে পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ত্রপুরা সরকারও নিরাপদে তাঁর রাজ্যের পড়ুয়াদের আগরতলায় নিয়ে যাচ্ছে।

এদিকে পশ্চিমবঙ্গেরও একাধিক বাসিন্দা আটকে রয়েছেন মণিপুরে। উত্তরপূর্বের এই রাজ্যে কারা রয়েছে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে এবং পরিজনের সঙ্গে যাতে তাঁরা যোগাযোগ করতে পারেন তার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে রয়েছে সেই হেল্পলাইন নম্বর।

জ্বলছে মণিপুর, রাজ্যের আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চালু হল হেল্প লাইন

নিপুরের উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কিত মানুষ নিজের রাজ্যে ফিরছে। রবিবার মনিপুর থেকে কলকাতায় ফেরার কথা একাধিক মানুষের। যারা কলকাতায় ফিরছে, তাদের জন্য কলকাতা বিমানবন্দরের আগমনের ৩সি গেটের পাশেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। সেখানে এন,এস,সিবিআই ও এয়ারপোর্ট থানার কর্তব্যরত পুলিশরা থাকছে। মনিপুর থেকে আগত যাত্রীদের জন্য বিমানবন্দরে গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। যদি কেউ হেল্থ ডেস্কে সহযোগিতা চায় তাদেরকে গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+