Sikkim Flood: সিকিমের সিংতামে প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সেনা ছাউনি, নিখোঁজ ২৩ জন জওয়ান
Sikkim Flood: প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি সিকিম উত্তরবঙ্গে। তিস্তা নদীর প্রবল জলোচ্ছ্বাসে সিকিমের সিনথামে সেনাছাউনি ক্ষতিগ্রস্ত। ২৩ জন জওয়ান নিখোঁজ। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সেনা বাহিনীর পক্ষ থেকে বিবৃতি জারি করকে সেকথা জানানো হয়েছে।
১৫ থেকে ২০ ফুট জল বেড়ে গিয়েছে তিস্তার জল। জলের তোড়ে ভেসে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি। কতজন মারা গিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমান কি তা জানা যায়নি। সিকিমের চুংথামে হ্রদ ফেটে তিস্তায় মিশছে জল। তার জেরে ভোর রাত থেকে রাক্ষুসে আকার নিয়েছে তিস্তা। ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জল।

দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গজলডোবা থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে। রীতিমতো রাক্ষুসে আকার নিয়ে ফুঁসছে তিস্তা। সেনাবাহিনী সূত্রে খবর মধ্যরাতে প্রায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতা দিয়ে বইতে শুরু করে তিস্তা। সেনাবাহিনীর ৪১টি গাড়ি তলিয়ে গিয়েছে তিস্তার জলে। জলের তোর এতোটাই বেড়েছে তিস্তায় যে তার গর্জন দূর থেকে শোনা যাচ্ছে। পাহার থেকে ঘরবাড়ি গাড়ি সব ভাসিয়ে নিয়ে আসছে তিস্তার জল।
এদিকে আবার প্রবল বর্ষণে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে দিয়েছে। একদিকে রাক্ষুসে গতিতে বইছে তিস্তার জল। আর অন্যদিকে রাস্তায় রাস্তায় ধস নামতে শুরু করেছে। কার্যত মহাবিপর্যয়ের মুখে পড়েছে উত্তরবঙ্গ। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সিকিম উত্তরবঙ্গ জুড়ে। পর্যটকরা কোনও বিপদে পড়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পাহাড়ের সব থানাকে সতর্ক করা হয়েছে।
চুংথামে হ্রদ ভেটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। হিমবাহের জল এসে জমে চুংথামের এই হ্রদে। প্রবল বর্ষণে সেই হ্রদের জলের চাপে ফেটে যায় হ্রদটি। তার জেরে লাচেন নদীর জলস্তর হু হু করে বেড়ে যায়। লাচেন নদীর জল তিস্তায় এসে মিশতে শুরু করেছে। ভোর রাত থেকে তিস্তা রাক্ষুসে আকার নিয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। সেবকের একাধিক জায়গায় জল ঢুকে পড়েছে। ১০ নম্বর জাতীয় সড়ক ভেসে গিয়েছে তিস্তার জলে। হুড়মুড়িয়ে জল নামছে তিস্তায়। ৩০০০ কিউসেক তিস্তার জল ছাড়া হয়েছে।












Click it and Unblock the Notifications