চন্দ্রবাবুর ধরনার সলতে পাকিয়েছিলেন মমতাই, দিল্লি রওনা মোদী হটাওয়ের মশাল জ্বালাতে
রাজধানীর বুকে এই ধরনার সলতে পাকানো হয়েছিল কলকাতাতে বসেই। বাংলার রাজধানীতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়-চন্দ্রবাবু নাইডুরা ঘোষণা করেছিলেন দিল্লিতে ধরনায় কর্মসূচি পালন করার।
রাজধানীর বুকে এই ধরনার সলতে পাকানো হয়েছিল কলকাতাতে বসেই। বাংলার রাজধানীতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়-চন্দ্রবাবু নাইডুরা ঘোষণা করেছিলেন দিল্লিতে ধরনায় কর্মসূচি পালন করার। সেইমতো দিল্লিতে সোমবার থেকে শুরু হওয়া চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চ হয়ে উঠল বিরোধী ঐক্যের মহাক্ষেত্র।

মহাজোটের ঐক্য প্রদর্শনে কে নেই সেই মঞ্চে! কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মনমোহন সিং থেকে শুরু করে ফারুক আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল, শরদ যাদব, মুলায়ম সিং যাদব প্রমুখ। ছিলেন বহুজন সমাজবাদীর প্রতিনিধিও। এসেছিলেন মমতার প্রতিনিধিও। এবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মঙ্গলবার চন্দ্রবাবুর ধরনা মঞ্চে তিনিই হবেন প্রধান অতিথি।
অন্ধ্রপ্রদেশের বিশেষ সুবিধা দানের দাবিতে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নয়াদিল্লিতে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর ধরনা মঞ্চ থেকে এদিন ফের ডাক উঠেছে মোদী হটাও। চন্দ্রবাবুকে সমর্থন জানালে এবার মমতা যাচ্ছেন দিল্লির ধরনা মঞ্চ। তিনি কলকাতার ধরনা থেকে যে আওয়াজ তুলেছিলেন, আবারও দিল্লি থেকে সেই আওয়াজে এক হবে মমতা-চন্দ্রবাবুদের কণ্ঠস্বর।
— Mamata Banerjee (@MamataOfficial) February 11, 2019
চন্দ্রবাবু নাইডুকে সমর্থন জানিয়েছেন মমতা। তিনি মঙ্গলবার যোগ দেবেন। সশীরের উপস্থিত হয়ে মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ জারির বার্তা দেবেন। কলকাতার ধরনা তুলে নয়াদিল্লিতে ধরনায় বসার কথা ঘোষণা করেন মমতা। সেই পরিকল্পনারই অঙ্গ চন্দ্রবাবুর এই ধরনা।












Click it and Unblock the Notifications