করোনা টিকাকরণ নিয়েও কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব, খরচ নিয়ে প্রশ্ন মমতার, উত্তরে কী জানালেন প্রধানমন্ত্রী মোদী
করোনা টিকাকরণ নিয়েও কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব, খরচ নিয়ে প্রশ্ন মমতার, উত্তরে কী জানালেন প্রধানমন্ত্রী মোদী
করোনা যোদ্ধাদের িটকাকরণের খরচ দেবে কেন্দ্র। সেকথা আগেই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার বাইরে যাঁদের করোনা টিকা দেওয়া হবে তাঁদের খরচ কে দেবে? এই প্রশ্নের কোনও সদুত্তর এখনও কেন্দ্রের কাছ থেকে মেলেনি। এদিকে সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বারবার এই প্রশ্নই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি সেই খরচ রাজ্যের উপরেই বর্তাবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র মেলেনি।

কাল থেকেই সব রাজ্যে পৌঁছে যাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড। কেন্দ্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর এমনই জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। তার আগে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ভ্যাকসিন মজুত রাখার ব্যবস্থা সম্পর্কে তথ্য নিয়েছে। কীভাবে কাজ পরিচালনা করতে হবে তা নিয়েও দিক নির্দেশ করেছেন। এরই মাঝে আবার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন করোনা যোদ্ধাদের টিকা করণের যাবতীয় খরচ কেন্দ্র দেব। পিএম কেয়ার্স ফান্ড থেেক সেই টাকা দেওয়া হবে।
১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাকরণ। কোভিড যোদ্ধাদের মধ্যে পড়ছে স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, চিকিৎসক, নার্স, পুলিশকর্মী। সকলেরই টিকাকরণ বিনামূল্যে হবে। কিন্তু এর বাইরে যাঁরা টিকা করণ করবেন তাঁদের কি করা হবে তা নিয়ে প্রশ্ন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্ন সুকৌশলে এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি পরে এই নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications