অযোধ্যায় অসাধ্য সাধন করেছেন মোদী, জন্মদিনে বঙ্গ বিজেপির অলীক উপহার, আতশবজির রোশনাই শুভেচ্ছা

অযোধ্যায় অসাধ্য সাধন করেছেন মোদী, জন্মদিনে বঙ্গ বিজেপির অলীক উপহার, আতশবজির রোশনাই শুভেচ্ছা

অযোধ্যায় বিতর্কে অবসান। তৈরি হচ্ছে রাম মন্দির। ৫০০ বছরের লড়াইয়ে ইতি টেনে অসাধ্য সাধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই কাজের জন্য জন্মদিনে বিশেষ উপহার তৈরি করেছে বঙ্গ বিজেপি। ক্ষীরের তৈরিরামচন্দ্রের মূর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার গিয়েছেন বঙ্গবিজেপি নেতারা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য বিজেপির দফতরে উৎসবের আমেজ। আতশবাজি পুড়িয়ে মোদীর জন্মদিন উদযাপন করেছেন রাহুল সিনহারা।

মোদীর জন্মদিনের উল্লাস

মোদীর জন্মদিনের উল্লাস

সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহালয়ার পূন্যতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন একটু বিশেষ উন্মাদনাতেউ উদযাপন করেছে বঙ্গ বিজেপি। সকাল থেকে রাজ্য বিজেপির দফতরে ছিল উৎসবের আমেজ। বাজি পুড়িয়ে উৎসব পালন করেন তাঁরা।

ক্ষীরের রামচন্দ্র

ক্ষীরের রামচন্দ্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে বিশেষ উপহার পাঠিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। অযোধ্যায় রামমন্দির নির্মাণের সূচনা করে যে ঐতিহাসিক কাজ করেছেন মোদী তার জন্য ক্ষীরের রামচন্দ্র তৈরি করে মোদীকে উপহার দিয়েছেন তাঁরা। ২ কেজি ৮০০ গ্রাম ওজনের রামচন্দ্রের মূর্তির ডান হাতে রাখা হয়েেছ প্রধানমন্ত্রী মোদির ছবি। আর বাম হাতে ধনুক।

মোদী কলকাতায় এলে উপহার

মোদী কলকাতায় এলে উপহার

এই করোনা পরিস্থিতির মধ্যে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এই উপহার পৌঁছে দেওয়া যায়নি। আপাতত রাজ্য বিজেপির দফতরে রাখা হয়েছে। আর কয়েত মাসের মধ্যেই প্রধানমন্ত্রী রাজ্য আসবেন তখন সেই উপহার তাঁর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা।

অযোধ্যার স্মরণ

অযোধ্যার স্মরণ

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর জমানাতেই অযোধ্যায় অসাধ্য সাধন হয়েছে। ৫০০ বছরের বিতর্কের অবসান ঘটিয়ে ঐতিহাসিক রায়দান করেছে সুপ্রিম কোর্ট। অযোধ্যায় রামমন্দির তৈরির সূচনা হয়ে গিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে অযোধ্যায় রামমন্দির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+