আদিত্য ঠাকরের বন্ধুদের তথ্য ফাঁস হওয়াতেই শিবসেনার রোষের শিকার, মানালিতে পৌঁছে টুইট কঙ্গনার

আদিত্য ঠাকরের বন্ধুদের তথ্য ফাঁস হওয়াতেই শিবসেনার রোষের শিকার, মানালিতে পৌঁছে টুইট কঙ্গনার

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বনাম শিবসেনার তিক্ত লড়াই দিন দিন বিগড়েই যাচ্ছে। এরই মধ্যে কঙ্গনা সোজা তাঁর বন্দুক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের ওপর রেখে জানান যে তিনি আদিত্যর বন্ধুদের নিয়ে সরব হয়েছেন বলে শিবসেনার রোষের শিকার তিনি। প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর সোমবার মুম্বই থেকে বিদায় নেন অভিনেত্রী।

কঙ্গনা দাবি করেছেন, আদিত্য ঠাকরের বন্ধুরা হল মুভি মাফিয়া, সুশান্ত সিং রাজপুতের খুনি ও মাদক চক্রের সঙ্গে জড়িতরা, যাদের কঙ্গনা সামনে নিয়ে আসতে চেয়েছিলেন।

আদিত্যর বন্ধুদের সামনে নিয়ে আসায় চটেছে শিবসেনা

আদিত্যর বন্ধুদের সামনে নিয়ে আসায় চটেছে শিবসেনা

কঙ্গনা তাঁর নতুন টুইটে বলেন, ‘‌মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসল সমস্যা হল কেন আমি মুভি মাফিয়া, সুশান্ত সিং রাজপুতের খুনি ও মাদক চক্রের তথ্য ফাঁস করছি, কারণ এরা সকলেই তাঁর প্রিয় ছেলে আদিত্য ঠাকরের বন্ধু। এটা আমার বড় অপরাধ, তাই আমায় শিবসেনা নিশানা করে কোণঠাসা করছে। ঠিক আছে চেষ্টা করুক, দেখি কে কাকে কোণঠাসা করে!‌'‌ এর আগে কঙ্গনা জানুয়ারিতে জেএনইউতে হোয়া প্রতিবাদে ‘‌মুক্ত কাশ্মীর'‌ প্ল্যাকার্ড বিতর্কে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে কটাক্ষ করেন। মুম্বইয়ে এক সপ্তাহ বিভিন্ন ঘটনার মধ্যে কাটানোর পর কঙ্গনা তাঁর বাড়ি হিমাটল প্রদেশের মানাতি এসে পৌঁছেছেন।

মানালিত পৌঁছে গিয়েছেন কঙ্গনা

মানালিত পৌঁছে গিয়েছেন কঙ্গনা

কঙ্গনা বাড়িতে এসে মাইক্রো-ব্লগিং সাইটে জানিয়েছেন যে মানুষ তাঁকে আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছেন এবং উল্লেখযোগ্যভাবে তাঁর সুরক্ষা হ্রাস পেয়েছে। সম্প্রতি মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা ও মুভি মাফিয়ার চেয়ে মুম্বই পুলিশকে ভয় করছে, এই দুই মন্তব্যের জেরে শিবসেনার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন কঙ্গনা রানাওয়াত।

ভারাক্রান্ত হৃদয়ে মুম্বই ছাড়েন অভিনেত্রী

ভারাক্রান্ত হৃদয়ে মুম্বই ছাড়েন অভিনেত্রী

এদিন কঙ্গনা তাঁর পাক অধিকৃত কাশ্মীর মন্তব্যকে ন্যায় সঙ্গত করেন এবং ওয়াই ক্যাটাগরির সুরক্ষআ নিয়ে মুম্বই ছাড়েন। কঙ্গনা টুইটে বলেন, ‘‌ভারাক্রান্ত হৃদয়ে মুম্বই ছাড়ছি। গত কয়েকদিন ধরে যেভাবে ক্রমাগত আমার ওপর আক্রমণ করা হয়েছে এবং আমার অফিসের পর আমার বাড়ি ভাঙার যে প্রচেষ্টা চলছে, তাতে করে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা যথার্থ ছিল।'‌

শিবসেনা–কংগ্রেসের তোপ কঙ্গনাকে

শিবসেনা–কংগ্রেসের তোপ কঙ্গনাকে

কঙ্গনার মুম্বই ছাড়ার পরই শিবসেনা নেতা প্রতাপ সরনায়েক বলিউড অভিনেত্রীকে আক্রমণ করেন। তিনি জানিয়েছেন যে কঙ্গনা তাঁর সমর্থনকারীদের মুখে কালি লেপে দিয়েছেন। শিবসেনা নেতা বলেন, ‘‌কঙ্গনাকে যাঁরা সমর্থন করতেন তাঁদের মুখে কালি দিয়ে কঙ্গনা চলে গিয়েছেন, এবার চিৎকার করুন, জয় মহারাষ্ট্র।'‌ কঙ্গনার বলিউড মাদক যোগ নিয়ে যে দাবি তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা শচীন সাওয়ান্ত। কঙ্গনা কেন এই তথ্যগুলি এনসিবিকে দিচ্ছেন না বলেও প্রশ্ন করেন কংগ্রেস নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+