অগ্নিপথ বিরোধী আন্দোলনের পিছনে রয়েছে সেনা-চাকরি পরীক্ষার কোচিং সেন্টার, দাবি রেল পুলিশের

অগ্নিপথ বিরোধী আন্দোলনের পিছনে রয়েছে সেনা-চাকরি পরীক্ষার কোচিং সেন্টার, দাবি রেল পুলিশের

দেশের যে কটি স্থানে অগ্নিপথ বিরোধী আন্দোলন হিংসাত্নক আকার ধারণ করেছে তারমধ্যে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ একটি৷ সেকেন্দ্রাবাদে অগ্নিপথ বিরোধী বিক্ষোভে ট্রেন জ্বালানো হয়েছে। এই বিক্ষোভের পিছনে কারা রয়েছে এ নিয়ে এবার বড় দাবি করল সেকেন্দ্রাবাদের রেল পুলিশ। অগ্নিপথ বিরোধী এই হিংসাত্মক আন্দোলনের পিছনে রয়েছে সেনা-চাকরি পরীক্ষা কোচিং সেন্টারের ডিরেক্টর এমনই দাবি করল রেল পুলিশ৷

সারা রাজ্যে প্রচুর শাখা রয়েছে রাও-এর কোচিং-এর!

সারা রাজ্যে প্রচুর শাখা রয়েছে রাও-এর কোচিং-এর!

হায়দ্রাবাদের রেলস্টেশনে হামলায় যুবকদের উসকানি দেওয়ার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রেল পুলিশ জানিয়েছে, আভুলা সুব্বা রাও নামের এই ব্যাক্তি এএসআর-এর সাই এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ডিফেন্স অ্যাকাডেমির ডিরেক্টর। যেটি সেকেন্দ্রাবাদ সহ বড় অংশে সামরিক চাকরি প্রার্থীদের জন্য কোচিং দেয়। অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার নারাসারপেটার বসবাসকারী রাও তার জন্মস্থানে একাডেমি শুরু করেন এবং পরে রাজ্যের অন্যান্য অংশ এবং তেলেঙ্গানায় একাডেমির জন্য ন'টি শাখা স্থাপন করেন।

প্রাক্তন সেনা কর্তাদের নিয়েই কোচিং রাও-এর!

প্রাক্তন সেনা কর্তাদের নিয়েই কোচিং রাও-এর!

তিনি তার একাডেমির কোচিং মডিউল ডিজাইন করার জন্য পুরো এলাকায় সুপরিচিত৷ যেটি প্রাক্তন প্রতিরক্ষা কর্মীদের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চের মাধ্যমো কঠিন ফিটনেস প্রশিক্ষণ সহ, শত শত যুবককে সশস্ত্র বাহিনীতে ভর্তি করার জন্য কোচিং দেয়। শুক্রবার সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে যে যুবক-যুবতীরা অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছিলেন তাদেরই একটি অংশ হিংসাত্মক বিক্ষোভে ট্রেনে অগ্নিসংযোগে লিপ্ত হয়, যাদের মধ্যে অনেকেই এই অ্যাকাডেমির ছাত্র।

কোচিং খোলার আগে ১৮ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন রাও!

কোচিং খোলার আগে ১৮ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন রাও!

রাও-এর বি এসসি এবং বি এড ডিগ্রী রয়েছে, ২০১০ সালে এএসআর-এর সাই শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা একাডেমি শুরু করার আগে ১৮ বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন রাও। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ছাড়াও ওডিশা, তামিলনাড়ু এবং কর্ণাটকের ছাত্ররাও পড়াশোনা করে সাই শিক্ষা প্রতিষ্ঠানে। তাঁর অ্যাকাডেমি থেকে প্রতিবছর কমপক্ষে ৫০০-১০০০ প্রার্থী সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং বিএসএফ-এ যোগদান করে। অতিরিক্ত ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ (রেলওয়ে, তেলেঙ্গানা) সন্দীপ শান্ডিল্যা বলেছেন যে রাও-ই তাঁর ছাত্রদের প্রতিবাদ করতে প্ররোচিত করছিলেন।

কী বলছে পুলিশ?

কী বলছে পুলিশ?

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, 'তিনিই (রাও) যুবকদের পেট্রোল, লোহার রড নিয়ে রাস্তা এবং রেলস্টেশনে বিক্ষোভ দেখানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি তেলেঙ্গানার বিভিন্ন জায়গা থেকে যুবকদের সেকেন্দ্রাবাদে গিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সংগঠিত করেছিলেন শুক্রবার রাতে অন্ধ্র পুলিশের সঙ্গে এই তথ্য ভাগ করেছে রেল পুলিশ।শনিবার ভোরে স্থানীয় একটি হোটেল থেকে তুলে নিয়ে রাওকে জিজ্ঞাসাবাদও করে পুলিচ। তাঁকে টাউন থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সন্দেহ করে যে এটি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি তৈরি করতে ব্যবহৃত হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+