ফের বাড়ছে কৃষক আন্দোলনের তেজ, বাদল অধিবেশনেই সংসদ ভবনের সামনে বড়সড় বিক্ষোভের ডাক

বাড়ছে আন্দোলনের তেজ, আসন্ন বাদল অধিবেশনেই সংসদ চত্বরে ক্ষমতা দেখাবে কৃষক সংগঠনগুলি

বৃহঃষ্পতিবারই হতে পারে মোদী মন্ত্রীসভার বড়সড় রদবদল। ইতিমধ্যেই মিলেছে সেই ইঙ্গিত। অন্যদিকে ২২ তারিখ থেকে চলতি বছরের বাদল অধিবেশন শুরুর কথা জানিয়েছে কেন্দ্র সরকার। অন্যদিকে সেই বাদল অধিবেশনকে লক্ষ্য করেই নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের তেজ বাড়াতে চাইছে দিল্লির প্রতিবাদী কৃষকের দল। ২২ তারিখ থেকেই সংসদের ভবনের বাইরে প্রতিবাদে সামিল হবে প্রতিবাদী কৃষক সংগঠন গুলি। জানা যাচ্ছে এমনটাই।

ফের বাড়ছে কৃষক আন্দোলনের তেজ, বাদল অধিবেশনেই সংসদ ভবনের সামনে বড়সড় বিক্ষোভের ডাক

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে নভেম্বরের শেষ থেকেই দিল্লি সীমান্তে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের কৃষকরা। বারে বারে অবরুদ্ধ হয়ে পড়েছে টিকরি, সিংঘু, গাজী বর্ডার। আন্দোলনের শুরুতে দিল্লির তীব্র ঠাণ্ডায় মৃত্যুও হয়েছে বহু কৃষকের। কিন্তু তারপরেও নড়েনি সরকারের টনক। অন্যদিকে চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা অভিযানের ডাক দেয় প্রতিবাদী কৃষকের দল।

কিন্তু লালকেল্লা অভিযানে অরাজকতার জেরে চাপে পড়ে কৃষক সংগঠন গুলি। আইনি বেড়াজালে পড়েন একাধিক কৃষক নেতা। কিন্তু তারপরেও কৃষি আইনের প্রতিহবাদে দফায় দফায় দেশজুড়ে চাক্কা জ্যামের ডার দেয় কৃষক সংগঠনগুলি। কিন্তু পরবর্তীতে মার্চ থেকে ফের দেশে করোনার দ্বিতীয় পর্বের ঢেউ আছড়ে পড়লে কমে আসে আন্দোলনের তেজ। এমতাবস্থায় এবার করোনার প্রকোপ কমে আসতেই কেন্দ্রের উপর নতুন করে চাপ বাড়াতে চাইছে কৃষক সংগঠনগুলি।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কৃষক নেতা রাকেশ টিকাইত নতুন করে আন্দোলন জোরদার করার ডাক দিয়েছিলেন। ওয়াকিবহাল মহলের ধারণা তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়তোড়। ২২ জুলাই সংসদের বাদল অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সংসদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচী চলে বলে জানা যাচ্ছে। এই কর্মসূচীর কথা জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। কৃষি আইনের পাশাপাশি রান্নার গ্যাস এবং পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়েও প্রতিবাদ কর্মসূচী করবে সংযুক্ত কিষাণ মোর্চা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+