অগাস্টে শুরু, সেপ্টেম্বরই চূড়ান্ত ভয়াবহতা দেখাবে তৃতীয় ঢেউ! নয়া গবেষণায় ফের আতঙ্ক দেশজুড়ে

অগাস্টে শুরু, সেপ্টেম্বরই চূড়ান্ত ভয়াবহতা দেখাবে তৃতীয় ঢেউ! নয়া গবেষণায় ফের আতঙ্ক দেশজুড়ে

কোভিড গ্রাফ নামলেও এখনও শেষ হয়নি করোনার দ্বিতীয় পর্যায়ের জোয়ার। এমনটাই মত একাধিক কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তার। গত শুক্রবার কেন্দ্রের এহেন মন্তব্যে নতুন ছড়িয়েছে চাঞ্চল্য। পাশাপাশি মারণব্যাধির আগামী ঢেউয়ের চোখরাঙানি ইতিমধ্যেই টের পাচ্ছেন গবেষকরা। অগাস্টের মধ্যেই হয়তো দেশে প্রবেশ করবে অতিমারীর তৃতীয় ঢেউ,মত বিশেষজ্ঞদের। সেই ঢেউয়ের চূড়া দেশবাসী প্রত্যক্ষ করবে সেপ্টেম্বরেই, জানিয়েছে এসবিআই রিসার্চের গবেষকরা।

দ্বিতীয় ঢেউয়ে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র

দ্বিতীয় ঢেউয়ে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র

কোভিডের দ্বিতীয় পর্যায়ের জোয়ারে খড়কুটোর মতো ভেসে গিয়েছে দেশের স্বাস্থ্য কাঠামো। গত ৭ই মে দেশে শীর্ষে পৌঁছায় করোনা সংক্রমণ। এপ্রিলে দেশে করোনার বাড়বাড়ন্ত শুরু হলেও তা শীর্ষে পৌঁছায় তার পরের মাসেই। দিল্লি, মহারাষ্ট্র, কেরলের পাশাপাশি চূড়ান্ত সংক্রমণ দেখা যায় কমবেশি সারা দেশেই।

 ১৫ই আগস্টের পর থেকে বাড়বে সংক্রমণ

১৫ই আগস্টের পর থেকে বাড়বে সংক্রমণ

"বর্তমানে আক্রান্তের গ্রাফ দেখে এটা বলা সহজ যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে আসবে ১০,০০০-এর গোড়ায়", জানিয়েছে এসবিআই রিসার্চের বিশেষজ্ঞরা। যদিও আগামী মাসে ভারতের স্বাধীনতা দিবসের পর থেকেই যে বাড়বে তৃতীয় ঢেউয়ের প্রকোপ ও ডেল্টা প্লাসের বাড়বাড়ন্ত, তা স্পষ্ট জানিয়েছেন করোনাবিদরা।

 গত একদিনে কোভিড মৃত্যু হাজারের নীচে

গত একদিনে কোভিড মৃত্যু হাজারের নীচে

বর্তমানে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩,০৫,৮৫,২২৯ জন, মৃত্যুসংখ্যা ছড়িয়েছে ৪ লক্ষের মাত্রা। অন্যদিকে সোমবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯,৭৯৬ জন, গত একদিনে মারা গেছেন ৭২৩ জন। যদিও আশার কথা এই যে, গত ২৪ ঘন্টায় সেরে উঠেছেন ৪২,৩৫২ জন।

একনজরে ভারতের টিকাকরণ চিত্র

একনজরে ভারতের টিকাকরণ চিত্র

ভারতে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ৪.৮২ লক্ষ। যদিও সুখবর এই যে এখনও পর্যন্ত দেশে প্রয়োগ করা হয়েছে প্রায় ৩৫ কোটি করোনা ডোজ। পাশাপাশি টিকাকরণের নয়া সংযোজন হিসেবে টিকা দেওয়া হবে অন্তঃসত্ত্বা মহিলাদের। নব কেন্দ্রীয় পদক্ষেপে যে টিকাকরণের গতি আরও বাড়বে, সে বিষয়ে সন্দেহ নেই। যদিও এই বিপুল পরিমাণ টিকার জোগানের বিষয়ে সন্দিহান দেশের রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+