উত্তরপ্রদেশ ভোটের মুখে মোদী-যোগীর ছবি দেওয়া শাড়ি তৈরি হচ্ছে বিতরণের জন্য
উত্তরপ্রদেশ ভোটের মুখে মোদী-যোগীর ছবি দেওয়া শাড়ি তৈরি হচ্ছে বিতরণের জন্য
দেশের সবচেয়ে জনবহুল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে। স্বাভাবিকভাবেই ভোট প্রচারেও যে থাকবে অভিনবত্ব, তা আর বলার অপেক্ষা রাখে না! উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি৷ তার আগেই সুরাটের একটি শাড়ি তৈরির কারখানায় তৈরি হচ্ছে মোদী-যোগীর ছবি দেওয়া বিশেষ ধরণের শাড়ি, সূত্রের খবর এই শাড়িগুলি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন শুরুর আগে বিতরণ করা হতে পারে যোগী রাজ্যে!

যোগী-মোদীর ছবি দেওয়া এই শাড়ির ছবিগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এক অংশের দাবি এই শাড়িগুলি উত্তরপ্রদেশ নির্বাচনের আগে রাজ্যের মেয়েদের মধ্যে বিতরণ করা হবে৷ যদিও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে স্পট কোনও বক্তব্য আসেনি৷ এই শাড়িগুলিকে কে বা কারা বানানোর বরাত দিয়েছে সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানা যায়নি!
আমেদাবাদের একজন সাংবাদিক এই শাড়ির ছবি এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে লিখেছেন৷ এগুলি অযোধ্যা থিম শাড়ি, প্রায় ১০০০টি এরকম শাড়ি উত্তরপ্রদেশে বিজেপি কর্মীদের বিতরণ করা হবে৷ যদিও এই প্রথম নয় এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়ও গুজরাটে মোদীর ছবি দেওয়া থিম শাড়ি তৈরি করা হয়েছিল৷ এবং সে সময় এই শাড়িগুলির প্রত্যেকটির দাম রাখা হয়েছিল ১৫০০ টাকা প্রায়। শাড়িগুলি বিভিন্ন রাজ্যে বিশেষ করে ঝাড়খন্ডে বিজেপির মহিলা কর্মীদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়েছিল৷
তবে শুধু যোগী-মোদীর ছবিই নয় পাশাপাশি বিজেপির চিহ্ন পদ্মফুলের ছবি দিয়েও শাড়ি তৈরি হয়েছে। কোনও শাড়িতে স্লোগান হিসেবে লেখা হয়েছে আমরা তাঁদেরই ক্ষমতায় নিয়ে আসবো যারা ভগবান শ্রীরাম চন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে এনেছেন৷ প্রসঙ্গত এবার উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির দুটি বড় নির্বাচনী অস্ত্রের একটি হল রামমন্দির৷ ২০২০ সালে অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো করেছেন খোদ মোদী-যোগী। দ্রুতগতিতে চলছে রাম মন্দির নির্মাণের কাজ। অন্যদিকে কিছুদিন আগেই কাশী-বিশ্বনাথ করিডর নির্মাণ করেও বড় চমক দিয়েছেন মোদী। স্বাভাবিকভাবেই ভোটে প্রচার হোক কিংবা শাড়ি, বিজেপির কাছে গুরুত্ব পাচ্ছে অযোধ্যায় রামমন্দির ইস্যু৷












Click it and Unblock the Notifications