ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন : এক ঝলকে জেনে নিন হাল হকিকত

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন : এক ঝলকে জেনে নিন হাল হকিকত

সম্প্রতি হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো দুই হেভিওয়েট রাজ্যে হয়ে গেছে বিধানসভা নির্বাচন। দুই রাজ্যেই কোনটিতেই নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি বিজেপি। তবে হরিয়ানায় সরকার গঠন করতে পারলেও বিজেপির বিজয় রথ এসে থমকে গেছে মহারাষ্ট্রে। এদিকে, চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন হতে চলেছে ঝাড়খণ্ডে। গতবারে রাজ্যে এনডিএ জোট সরকার গঠন করতে পারলেও এই বছর কি সেই ধারা অব্যাহত রাখতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বিজেপি।

পাঁচ দফায় হতে চলেছে ভোট

পাঁচ দফায় হতে চলেছে ভোট

ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। মোট পাঁচ দফায় নির্বাচন করার সিদ্ধান্তে নিয়েছে নির্বাচন কমিশন। আগামী তিরিশে নভেম্বর থেকে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোটের ফলাফল প্রকাশিত হবে ২৩শে ডিসেম্বর।

নির্বাচন কমিশন জানিয়েছেন, আগামী ৩০শে নভেম্বর হবে প্রথম দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ ৭ই ডিসেম্বর। তৃতীয়,চতুর্থ ও পঞ্চম দফার ভোট গ্রহণ যথাক্রমে ১২, ১৬ ও ২০শে ডিসেম্বর। প্রসঙ্গত, আগামী বছরের ৫ই জানুয়ারিতে মেয়াদ শেষ হচ্ছে বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাস সরকারের।

বিজেপি বনাম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

বিজেপি বনাম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

এক সময়ে ঝাড়খণ্ড মাওবাদী অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত ছিল। ঝাড়খণ্ডের একাধিক জেলা বহুবার মাওবাদী আক্রমণের কবলে পড়েছে। তাই মাওবাদী প্রসঙ্গ মাথায় রেখেই পাঁচ দফায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে ৩৭ টি আসলে জয়ী হয়েছিল বিজেপি। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের(আজসু) সাথে জোট করে সরকার গঠন করেছিলো পদ্ম বাহিনী। এই বছর ঝাড়খণ্ডে তাদের প্রধান প্রতিপক্ষ 'ঝাড়খণ্ড মুক্তি মোর্চা' আসন্ন নির্বাচনে লড়াইয়ের জন্য কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের সাথে জোট বেঁধেছে। তাই এই বছর গেরুয়া শিবিরের পক্ষে লড়াই কিছুটা কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

একাধিক বিজেপির নেতার বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা

একাধিক বিজেপির নেতার বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা

অন্যদিকে, বিজেপির অনেক প্রার্থীই বর্তমানে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত । অনেকের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা। বর্তমানে বিজেপিতে থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাক্তন নেতা শশীভূষণ মেহতার বিরুদ্ধে চলছে খুনের মামলা। একইভাবে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক ভানু প্রতাপ শাহীও বর্তমানে দুর্নীতির মামলায় জড়িত।

রাজ্যে অনাহারে মৃত্যুহার

রাজ্যে অনাহারে মৃত্যুহার

এদিকে গত কয়েক বছরে ঝাড়খণ্ডে অনাহারে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এক সমীক্ষায় দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত ঝাড়খণ্ডে গত পাঁচ বছরে ২২ জনের অনাহারে মৃত্যু হয়েছে, যার মধ্যে ২০১৮ সালেই মৃত্যুর সংখ্যা ১১ জন। অনাহারে মৃত্যু প্রসঙ্গে বিজেপিকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। প্রশ্ন উঠেছে বিভিন্ন জন কল্যাণ মূলক প্রকল্পের কার্যকারিতা নিয়ে। এত কিছুর পরেও বিজেপি সরকার গঠন করতে পারে কি পারেনা, সেই দিকেই তাকিয়ে জনগণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+