লাদাখের হাড় কাঁপানো ঠাণ্ডার আগেই শীতের সমরসজ্জায় জোর ভারতীয় সেনার, শক্তি বাড়ছে প্যাংগংয়েও

লাদাখের হাড় কাঁপানো ঠাণ্ডার আগেই শীতের সমরসজ্জায় জোর সেনার, শক্তি বাড়ছে প্যাংগংয়েও

চিনের সংঘাতের আবহেই লাদাখের হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে বাঁচতে আগাম প্রস্তুতি শুরু করে দিন ভারতীয় সেনা। সেই সঙ্গে চিনা আগ্রাসন ঠেকাতেও পূর্ব লাদাখের একাধিক এলাকায় বাড়তি সেনা মোতায়েনও করছে ভারত। এদিকে অক্টোবরের পর থেকেই প্যাংগং লেক সংলগ্ন পাহাড়ি এলাকায় তাপমাত্রা ২০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।

প্যাংগং লেকে সংলগ্ন এলাকাতেও শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা

প্যাংগং লেকে সংলগ্ন এলাকাতেও শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা

বিশেষজ্ঞদের মতো সিয়াচেনের মতো হাড়হিম করা ঠাণ্ডার হাত থেকে বাঁচতে অন্যবারেও লাদাখে বিশেষ প্রস্তুতি নিতে দেখা যায় ভারতীয় সেনাকে। কিন্তু এবারের পরিস্থিতি খানিক আলাদা। জুনে গালওয়ানে সেনা সংঘর্ষের পর থেকে চিনা ড্রাগনের বিষবাষ্পে বিষাক্ত হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। দিনে দিনেই বেড়ে চলেছে চিনা আগ্রাসন। আর তাই লাদাখের হাড় কাঁপানো ঠান্ডা আর চিনের সঙ্গে লড়তে জোরদার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা।

 হাড় কাঁপানো ঠাণ্ডার মাঝেই ৫৮০০ মিটার উচ্চতায় যুদ্ধ প্রস্তুতি সেনার

হাড় কাঁপানো ঠাণ্ডার মাঝেই ৫৮০০ মিটার উচ্চতায় যুদ্ধ প্রস্তুতি সেনার

এদিকে অক্টোবরের পর থেকেই বরফের চাদরে ঢাকা পড়ে যায় পাহাড়ি খাঁজ বা ফিঙ্গার এলাকাগুলো। আর সেই অবস্থায় এই পাহাড়ি দুর্গম এলাকায় সেনা ও সামরিক অস্ত্র মোতায়েন করার সহজসাধ্য হয়না বলেই জানাচ্ছে ভারতীয় সেনা আধিকারিকেরা। তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে সেনা। সূত্রের খবর, ইতিমধ্যেই ফিঙ্গার ৪ এলাকায় ৫৮০০ মিটার উচ্চতায় উঠে পড়েছে ভারতীয় সেনা।

সদা সতর্ক স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স

সদা সতর্ক স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স

এদিকে ফিঙ্গার ৪ এলাকা এখন পুরোপুরি ভারতের সেনার নিয়ন্ত্রণে। পাশাপাশি প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণের উঁচু পাহাড়ি এলাকাগুলিতেও নিজেদের আধিপত্য কায়েম রেখেছে ভারতীয় সেনা জওয়ানেরা। এদিকে শীতের আবহেই দুর্গম বন্ধুর পার্বত্য পথে চিনা আগ্রাসন ঠেকাতে তিব্বতি সেনাদের নিয়ে তৈরি মাউন্টেন ফোর্স ওরফে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সকেও তৈরি রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে একাধিক জায়গাতেই চলছে মহড়া

অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে একাধিক জায়গাতেই চলছে মহড়া

এদিকে গত কয়েকদিনে ফিঙ্গার ৩ এলাকাতেও লালফৌজের যথেষ্ট গতিবিধি লক্ষ্য করা গেছে। তাই এমতাবস্থায় চিনের পিপলস লিবারেশন আর্মির হাতে কোনও বাড়তি সুযোগই ছাড়তে রাজি নয় ভারত। সূত্রের খবর এই মুহূর্তে ভারত-চিন উভয় পক্ষই লাদাখ সীমান্তে প্রায় ৫০ হাজারেরও বেশি সেনা-জওয়ান মোতায়েন করেছে। সূত্রের খবর, এইতিমধ্যেই চুমার ডেমচক এলাকায় টি-৯০ ও টি-৭২ ট্যাঙ্ক নিয়ে মহড়া চালাচ্ছে ভারতীয় সেনা। পাশাপাশি লড়ইয়ের প্রস্তুতি সেড়ে রাখচে বিএমপি-২ ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিক্যালসও। অত্যাধুনিক ইগলা ফায়ারিং সিস্টেম নিয়েও চলছে মহড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+