প্রজাতন্ত্র দিবসে বড়সড় জইশ-জঙ্গিদের হামলার ছক ফাঁস! শ্রীনগর থেকে ৫ জন গ্রেফতার

প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় জঙ্গি হামলার ছক ফাঁস! ৫ জন গ্রেফতার

বড়সড় জঙ্গি হামলার ছক ছিল প্রজাতন্ত্র দিবসে। আর সেই ছক কার্যত ফাঁস হয়ে যেতেই চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীনগরে। কাশ্মীরের বুকে সন্ধান মিলেছে একটি জইশ-এ- মহম্মদ গোষ্ঠীর। আর এরাই হামলার ছক করছিল বলে খবর। যে ঘটনায় ধরা পড়েছে ৫ জঙ্গি।

কী কী উদ্ধার করেছে পুলিশ?

জানা গিয়েছে, শ্রীনগর থেকে একটা বিশাল অংশের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর যে শিবির থেকে এই সমস্ত জিনিস উদ্ধার হয়েছে তা শ্রীনগরের একটি জইশ-এ-মহম্মদের শিবির।

কোন সূত্র ধরে গ্রেফতারি?

কোন সূত্র ধরে গ্রেফতারি?

কাশ্মীরের হজরতবল এলাকায় দুটি পর পর গ্রেনেড বিস্ফোরণই এই ঘটনার মূল সূত্র। সেখানে বিস্ফোরণের পর পরই নিরাপত্তা বাহিনী শুরু করে তল্লাশি। আর সেই অভিযানেই মেলে এমন সমস্ত তথ্য।

 প্রজাতন্ত্র দিবসে হামলার ছক!

প্রজাতন্ত্র দিবসে হামলার ছক!

পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পারা গিয়েছে, কাশ্মীরে বসেই প্রজাতন্ত্র দিবসের দিন একাধিক নাশকতার ছক করছিল এই জঙ্গিরা। প্রসঙ্গত কাশ্মীরে একের পর এক গ্রেফতারি , তথা ডিএসপি দবিন্দরের গ্রেফতারির পর পুলিশ মনে করছে জঙ্গিদের সম্পর্কে আরও বড়সড় তথ্য তারা পেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+