সম্পূর্ণ অবয়বে দেখা দিলেন রামলালা, জ্বলে উঠল মন্দিরের আলো! রামজ্যোতি জ্বালানোর ডাক প্রধানমন্ত্রীর

Ram Mandir Inauguration: সকালেই দর্শন দিয়েছিলেন রামলালা। কিন্তু মুখে ছিল কাপড়। অবশেষে প্রকাশ্যে এল শিশু রামের মুখের সম্পূর্ণ অবয়ব। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন রয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে অযোধ্যাজুড়ে। গোটা শহরকে সাজিয়ে তোলা হয়েছে ফুলের মাধ্যমে।

অন্যদিকে নয়া মন্দিরকেও (Ram Mandir Inauguration) সাজিয়ে তোলা হয়েছে ফুলে। এমনকি মন্দিরের চুড়া থেকে শুরু করে সর্বত্র লাগানো হয়েছে লাইট। সন্ধ্যা নামতে জ্বলে উঠল সেই আলো। একেবারেই অন্য রূপ মায়া-নগরীতে।

ram mandir

আজ শুক্রবার সকালে প্রথম দর্শন পাওয়া যায় রামলালার। কিন্তু তা সম্পূর্ণ অবয়ব ছিল না। মুখে কাপড় বাঁধা ছিল। চোখে বাঁধা ছিল কাপড়ের পট্টি। অবশেষে শুক্রবার বিকেলে (Ram Mandir Inauguration) সেই কাপড়ের আবরণ সরে প্রকাশ্যে এল রাম লালা বা শিশু রামের মুখ। আর তা সামনে আসতেই একেবারে হৈহৈ কান্ড। শিশু রামের মুখে হাসি, নম্রতা এবং মাধুর্যতা যেন বেরিয়ে আসছে মূর্তি থেকে। কালো পাথরের হলেও তীর ধনুক সোনালি রঙের। বাঁধা রয়েছে চুল। কপালে সাদা তিলক। এই মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি প্রাণ প্রতিষ্ঠার (Ram Mandir Inauguration) আগে আজ শুক্রবার সারাদিন ধরে চলেছে বিভিন্ন আচার-অনুষ্ঠান। সন্ধ্যায় সরজু নদীর ঘাটে বিশেষ সন্ধ্যারতিও করা হয়। শেষ মুহূর্তে গোটা পরিস্থিতি ঘিরে দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কথা বলে নিচ্ছেন সরকারি আধিকারিকদের সঙ্গেও। যোগী জানিয়েছেন, আমাদের প্রজন্ম খুবই ভাগ্যবান। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আগামী ২২ জানুয়ারি সন্ধ্যায় রামজ্যোতি জ্বালানোর আবেদন জানান।

অন্যদিকে আগামী ২২ তারিখ ছুটি ঘোষণা করেছে একাধিক রাজ্য। এমনকি কেন্দ্রীয় সরকারও অর্ধ দিবস ঘোষণা করেছে। আর সেই তালিকায় যোগ মহারাষ্ট্র সরকার। আগামী ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করেছে শিন্ডে সরকার। সেদিন সে রাজ্যে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতরও। অন্যদিকে রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) দিনে বাংলাতেও যাতে ছুটি ঘোষণা করা হয় সেই দাবি জানিয়েছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

ইতিমধ্যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠিও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও সরকারের তরফে এখনও কোনও বার্তা পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+