মোদীর অসম সফরের আগেই উদ্ধার বিস্ফোরক, রাজ্য জুড়ে বাড়ানো হল নিরাপত্তা
মোদীর অসম সফরের আগেই উদ্ধার বিস্ফোরক, রাজ্য জুড়ে বাড়ানো হল নিরাপত্তা
সিএএ নিয়ে বিক্ষোভের আঁচ পেয়ে এক মাস আগেই অসম সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার, এই আবহে আগামী ৭ই ফেব্রুয়ারি প্রথম বারের জন্য অসম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

মোদীর অসম সফরের মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে গুয়াহাটি থেকে দুটি উন্নত বিস্ফোরক ডিভাইস বা আইইডি উদ্ধার হওয়ায় সারা রাজ্য জুড়েই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিন আসামের একজন শীর্ষ পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে জানান, গতকাল রাত সাড়ে দশটার সময় গুয়াহাটি থেকে দুটি আইইডি পাওয়া যায় যদিয় সেগুলির তীব্রতা কমই ছিল।
শহরের সবচেয়ে ব্যস্ততম পানবাজার ও পল্টনবাজার এলাকা থেকে গতকাল পাওয়া যায় আইইডিগুলি। সূত্রের খবর বৃহস্পতিবার সকালে আইইডি গুলির বিস্ফোরণের সময় নির্ধারিত ছিল। পুলিশ সূত্রে খবর,তিনসুকিয়ায় জঙ্গিদের গ্রেফতারের পরেই আইইডি গুলো লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে, আগামী শুক্রবারেই আসামে সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications