Maharashtra Elections 2024: প্রাণহানির শঙ্কা দেবেন্দ্র'র? ঘিরে ফেলল 'Force One'! হুলস্থূল মারাঠা রাজ্যে
Maharashtra Assembly Elections 2024: সামনেই মহারাষ্ট্র নির্বাচন! আর সেই নির্বাচনের আগেই টার্গেটে দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)! আর এই বার্তা আসতেই নিরাপত্তা বাড়ল মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর (Maharashtra Deputy Chief Minister)। জানা যাচ্ছে, নাগপুর পুলিশের স্পেশাল 'Force One' টিমের সদস্যদের মোতায়েন করা হয়েছে নিরাপত্তায়।
শুধু দেবেন্দ্র ফড়ণবীশের ব্যক্তিগত নিরাপত্তা নয়, তাঁর বাড়ি-অফিসের নিরাপত্তাও দ্বিগুণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।সম্প্রতি মহারাষ্ট্রে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। এমনকি অভিনেতা সলমন খানও এই মুহূর্তে টার্গেটে। ঘটনায় নাম জড়িয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। এমনকি সে রাজ্যে এই গ্যাংয়ের তৎপরতাও নজরে এসেছে। যা নিয়ে মারাঠ রাজ্যজুড়ে কার্যত আতঙ্কের পরিবেশ। চাপ বাড়ছে পুলিশ প্রশাসনের (Maharashtra Assembly Elections 2024) ।

আর এর মধ্যে দ্বিগুণ করা হল দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis) এর নিরাপত্তা। হঠাত কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। একটি সূত্রের দাবি, একাধিক গোয়েন্দা সংস্থার হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে।
আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই উপ মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় আধুনিক অস্ত্রে সজ্জিত নাগপুর পুলিশের স্পেশাল 'Force One' কে রাতারাতি মোতায়েন করা হল। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, কোনও ভাবে কি প্রাণনাশের হুমকি রয়েছে বিজেপি নেতার। আর সেই কারনেই রাতারাতি এই ব্যবস্থা? তা অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি। বলে রাখা প্রয়োজন, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসাবে Z-plus নিরাপত্তা পান বিজেপি নেতা।
একাধিক কমান্ডো ঘিরে থাকে তাঁকে। এমনকি মুম্বই পুলিশের তরফেও থাকে নিরাপত্তা। কিন্তু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ফড়ণবীশের কনভয়ের সুরক্ষা বাড়ানো হল। থাকবে 'Force One' টিমের জওয়ানরা। এমনকি তাঁর বাড়ির সামনেও এই বাহিনীর সদস্যদের একেবারে আধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এমনকি বিজেপি নেতার অফিস সহ অন্যান্য জায়গাগুলিতে নিরাপত্তা আঁটসাঁট করা হচ্ছে বলেই খবর।
বলে রাখা প্রয়োজন, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Elections 2024) । শাহ-নাড্ডার সুনজরে রয়েছেন দেবেন্দ্র। এমনকি প্রধানমন্ত্রী মোদীও খুব ভরসা করেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে সামনে রেখেই ময়দানে নেমেই ময়দানে নেমেছে বিজেপি।












Click it and Unblock the Notifications