৭৬তম প্রজাতন্ত্র দিবস পালনের পথে দেশ! রইল ১০ অবাক করা তথ্য

প্রতি বছর ২৬ জানুয়ারি দেশে প্রজাতন্ত্র দিবসে পালন করা হয়। রবিবার সকাল থেকে দিল্লির কর্তব্যপথে সেনাবাহিনীর কুচকাওয়াজের মাধ্যমে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। চলতি বছরে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে ভারতে। দিল্লির কর্তব্যপথ তৈরী প্রজাতন্ত্র দিবস উদযাপনে জন্য।

রবিবার প্রজাতন্ত্র দিবস উদযাপনে জন্য প্রস্তুত গোটা দেশ। ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালনের আগে জেনে নিন প্রজাতন্ত্র দিবস সম্পর্কে ১০টি আকর্ষণীয় তথ্য-

১).১৯৩০ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা প্রণীত পূর্ণ স্বরাজ ঘোষণার স্মরণে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়।

২) প্যারেডে অংশগ্রহণকারীরা জওয়ানরা ভোর ৩টের মধ্যে রাজপথে পৌঁছে যান। আপনি কি জানেন এই প্যারেডের প্রস্তুতি শুরু হয়ে যায় গত বছরের জুলাই থেকে। অংশগ্রহণকারীরা ২৬ জানুয়ারির প্যারেডের আগে প্রায় ৬০০ ঘণ্টা অনুশীলন করেন।

৩)প্রত্যেক বছর ২৬ জানুয়ারির প্যারেডে অন্য কোনও দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।এ বছর প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।

৪) ২৬ জানুয়ারির সকালে প্রথমে রাষ্ট্রপতির অশ্বারোহী দেহরক্ষীরা জাতীয় পতাকাকে অভিবাদন জানান এবং একইসঙ্গে জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং সঙ্গে ২১টি গান স্যালুটও দেওয়া হয়। আপনি কি জানেন জাতীয় সঙ্গীতের সঙ্গে গান স্যালুট দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের শুরুতে প্রথম গুলি চালানো হয় এবং ৫২ সেকেন্ড পরে শেষ গুলি চালানো হয়।

৫) প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের জন্য একটি থিম তৈরী করা হয়। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম 'স্বর্ণিম ভারত-বিরসাত ও বিকাশ'

৬) প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজটি রাইসিনা হিল থেকে শুরু হয়, কর্তব্য পথ ধরে, ইন্ডিয়া গেট পেরিয়ে এবং লাল কেল্লায় গিয়ে শেষ হয়।

৭) আপনি কি জানেন ১৯৫০ সালে প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেড করা হয়েছিল আরউইন স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে ভারতীয় সামরিক বাহিনীর ১০০ টিরও বেশি বিমান এবং ৩,০০০ জন কর্মী অংশগ্রহণ করেছিল৷

৮) আপনি জানেন প্যারেডে যোগ দেওয়া ট্যাবলোগুলির গতি ঘণ্টায় ৫ কিমি থাকে, যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা তা দেখতে পারেন।

৯) পদ্ম পুরস্কার - ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের মধ্যে একটি যা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্বারা উপস্থাপিত হয়।

১০) আপনি কি জানেন প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের দিন প্যারেডের সময় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রিয় গান '‌অ্যাবাইড উইথ মি' চালানো হয়। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+