বিহারের দ্বারভাঙ্গায় তৈরি হতে চলেছে আইআইএম! নির্বাচনের আগে কেন্দ্রীয় তৎপরতা শুরু

বিহারের দারভাঙায় তৈরি হতে চলেছে আইআইএম! নির্বাচনের আগে কেন্দ্রীয় তৎপরতা শুরু

বাংলার প্রতিবেশী রাজ্য বিহার এবার পেতে চলেছে আইআইএম। সামনেই বিবার নির্বাচন । তার আগে কেন্দ্রের তরফে বিহার ঘিরে একের পর এক ঢালাও উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকালই বিহারে একটি পেট্রোলিয়াম প্রজেক্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই আইআইএম নিয়ে উদ্যোগ।

বিহারের দারভাঙায় তৈরি হতে চলেছে আইআইএম! নির্বাচনের আগে কেন্দ্রীয় তৎপরতা শুরু

বিহারের প্রশংসায় নরেন্দ্র মোদী বলেছিলেন, 'বিহার হল ভারতের ট্যালেন্টের পাওয়ার হাউস।' আর সেই সূত্র ধরে বিহারের বুকে এবার আসতে চলেছে আইআইএম। প্রধানমন্ত্রী এর আগে, বিহারের পেট্রোলিয়াম প্রজেক্টের উদ্বোধন করতে গিয়ে জানান, 'কোনও আইআইটি তে গেলেই বিহার সেখানে উজ্জ্বল অবস্থান নিয়ে থাকে। যদি অন্য কোনও জায়গায় যাওয়া হয়, তাহলে বিহারের মানুষ কিভাবে শ্রম দিয়ে দেশের উন্নয়ন করছেন , তা দেখতে পাওয়া যাবে। '

উল্লেখ্য, আগামী নভেম্বর মাসেই সম্ভবত বিহারে বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে। সেদিকে নজর রেখে, এবার মোদী মন্ত্রিসভা বিহারের আইআইএম এর বিষয়টি অনুমোদিত করতে চলেছে। এর আগে, ৯০০ কোটি টাকার পেট্রোলিয়াম প্রজেক্টের হাত ধরে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও উন্নয়নের ক্ষেত্রে তৎপরতা নেয় কেন্দ্র। কারণ এই পাইপলাইন পারাদ্বীপ- হলদিয়া প্রজেক্টের দুর্গাপুর-বাঁকা সেকশন এই প্রজেক্টের মধ্যে থাকছে। আর ২০২১ সালের ভোটের দিকে তাকিয়ে থাকা পশ্চিমবঙ্গে এই প্রজেক্ট রাজনৈতিকভাবেও প্রাসঙ্গিকতা পেতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+