Ayodha: ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে 'শ্রীরাম কথা', ১ জানুয়ারি থেকে দেশ জুড়ে প্রচারে নামছে RSS
আর হাতে বেশি সময় েনই। ডিেসম্বর পার করলেই শুরু হয়ে যাবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের তোরজোর। সেকারণে নতুন বছরের শুরুতেই বিশেষ প্রচারে নামছে আরএসএস। ১ জানুয়ারি থেকে রাম কথা শুরু করতে চলেছে তারা।
শ্রীরামের বাণী তাঁরা ঘরে ঘরে প্রচার করবেন। প্রায় ১০ কোটি মানুষের কাছে শ্রীরামের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তাঁরা প্রচারে নামছেন বলে জানিয়েছেন। ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রচার অভিযান। আরএসএস কর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ঘরে ঘরে গিয়ে রামের কথা প্রচার করবেন তাঁরা।

আগামী ২৪ জানুয়ারি সকলের জন্য দরজা খুলবে। প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবে। সেকারণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২২ জানুয়ারি হবে প্রাণপ্রতিষ্ঠা উৎসব। কাজেই এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। তার আগে থেকে রামকথা প্রচার করা শুরু হয়ে যাবে। ২০২৪-র লোকসভা ভোটের আগে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন বড় গেম চেঞ্জার হতে পারে মোদী সরকারের।
সেকারণেই অযোধ্যাকে সামনে রেখে এক প্রকার লোকসভা ভোটের অর্ধেক প্রস্তুতি সেরে রাখতে চাইছে বিজেপি। অন্যদিকে আরএসএসও ময়দানে নাম। অর্থাৎ িডসেম্বরের শীতকালীন অধিবেশন শেষ হলেই এক কথায় লোকসভা ভোটের দামামা বেজে যাবে। তাই জানুয়ারির প্রথম থেকেই প্রচারের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির।
দফায় দফায় সেকারণে অযোধ্যা সফর করছেন যোগী আদিত্যনাথ। তিনি অযোধ্যাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে চাইছেন। সেকারণে সড়ক থেকে শুরু করে পরিবহণ সবদিক দিয়ে অযোধ্যাকে সাজিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। সেদিকে বিশেষ নজর দিয়েছেন যোগী আদিত্যনাথ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications