২০২৬ বিধানসভা ভোটের আগে অসমে বিশেষ নিবিড় সংশোধন, প্রস্তুতি তুঙ্গে

২০২৬ সালে অসমে বিধানসভা নির্বাচন। তার ঠিক এক বছর আগেই ভোটার তালিকা পর্যালোচনায় নতুন পথে হাঁটল নির্বাচন কমিশন। সোমবার কমিশন জানিয়ে দিল রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কাজ।

অসমের মুখ্য নির্বাচন আধিকারিকের নির্দেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারিকে ধরা হবে যোগ্যতার নির্ধারিত দিন হিসেবে। সেই অনুযায়ী রাজ্যজুড়ে নতুন করে ভোটার তালিকা যাচাই এর কাজ শুরু করবে কমিশন।

নির্বাচন কমিশন বলছে, ভোটার তালিকার খসড়া প্রকাশের আগেই একাধিক প্রস্তুতি সেরে রাখা জরুরি। নির্দেশিকায় উল্লেখ আছে, নির্ভুল ও বিশ্বস্ত ভোটার তালিকা প্রকাশই মূল লক্ষ্য। তাই সংশোধনী কাজ শুরুর বহু আগেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।"

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, স্বচ্ছ ও সময়নিষ্ঠ প্রক্রিয়া নিশ্চিত করতে তাঁর সরকার কমিশনকে সবরকম সহযোগিতা করবে। তাঁর কথায়, "বিশেষ সংশোধন চালু হলে অসমের ভোটার তালিকা আরও নির্ভুল ও আপডেট হবে।"

উল্লেখযোগ্যভাবে, বিহারের সদ্যসমাপ্ত দুদফা নির্বাচনের আগে প্রথমবার এসআইআর তথা বিশেষ নিবিড় সংশোধন চালু করেছিল কমিশন। এরপরই একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা হয় গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, কেরল, গোয়া, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। এর মধ্যে আগামী বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে।

অসমে বিশেষ সংশোধনের ঘোষণা নির্বাচনের বছরখানেক আগে প্রশাসনিক প্রস্তুতি যে গতি পাচ্ছে, তা পরিষ্কার বুঝিয়ে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+