ভোটের আগে বিজেপির কট্টর বিরোধী শিবিরে একের পর এক বিধায়কের বিদ্রোহ ঘোষণা , চড়ছে পারদ
২০২১ সালে বাংলার সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট মিটতেই এবার ফোকাস বাড়ছে পাঞ্জাব ও উত্তরপ্রদেশ ভোট ঘিরে। বছর ঘুরলই ২০২২ সালে দুই রাজ্য সহ দেশের একাধিক জায়গায় বিধানসভা ভোট। এদিকে ভোটের আগে বিজেপির কট্টক বিরোধী শিবিরে প্রবল কোন্দল শুরু হয়েছে অমরিন্দর গড় পাঞ্জাবে।

২০২২ পাঞ্জাবের ভোট ও কংগ্রেস
প্রসঙ্গত, কংগ্রেস হাইকমান্ড ৩ সদস্যের একটি দল নির্মাণ করে পাঞ্জাবে বিদ্রোহী বিধায়ক ও নেতাদের ক্ষোভ বিক্ষোভ শুনেছে। আর সেই বৈঠকেই কার্যত 'প্যান্ডোরাস বক্স' বেরিয়ে এসেছে। এদিকে, করোনার মাঝেই অমরিন্দর সরকারের দেওয়া বহু প্রতিশ্রুতি পাঞ্জাবে পূরণকরতে পারেনি কংগ্রেস। সেই সমস্ত বিষয় নিয়ে কংগ্রেস নেতারা ক্ষোভ উগড়ে দেন হাইকমান্ডের কাছে।

ধর্মীয় ইস্যু পাঞ্জাবে তুঙ্গে!
ভোটের আগে অমরিন্দর সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে কংগ্রেসের বহু বিধায়ক সোনিয়া শিবিরকে জানান দিয়েছেন যে কিভাবে সরকারি উদাসিনতার জেরে পাঞ্জাবে ধর্মীয় ইস্যুতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ১৭০ টির পর এমন মামলা সেখানে পড়ে রয়েছেযেখানে ধর্মীয় অপবিত্রতা সংক্রান্ত ইস্যু জড়িত। এছাড়াও ড্রাগ, মদ, বালি, জমি চুরি সংক্রান্ত একাধিক দুর্নীতি নিয়ে কংগ্রেস বিধায়কদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।

সমস্য়া বাড়িয়েছেন সিধু!
এদিকে, অমরিন্দরের পার্টির মধ্যে থেকে নভজ্যোত সিং সিধু ও পারগত সিংরা ক্রমাগত অমরিন্দর বিরোধী হাওয়া তুলে যাচ্ছেন। যা কংগ্রেসের অস্বস্তি ২০২২ ভোটের আগে আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে ২০২১ সালে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের ব্যাকফুটে চলে যাওয়া অন্যদিকে, কৃষি আইনের মতো জোরদার ইস্যু হাতে পেয়েও পাঞ্জাবের মতো কৃষিনির্ভর রাজ্যে ক্রমাগত দলীয় কোন্দল সোনিয়া শিবিরকে বেশ উদ্বেগে রেখেছে। যা বিরোধী বিজেপি, শিরোমনি আকালি দলকে সুবিধা দিতে পারে বলে মনে করছেন অনেকে।

পাঞ্জাবে উপ মুখ্যমন্ত্রীর পদ আসার সম্ভাবনা?
পাঞ্জাবে ২০২২ ভোটের আগে যেভাবে কংগ্রেসের মধ্যে কোন্দল বাড়ছে তাতে দিল্লি বসেই সেদিকে নজর রাছেন খোদ রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে পাঞ্জাবে নতুন করে অমরিন্দররের পাশে একজন উপমুখ্যমন্ত্রী রাখার কথা ভাবছে কংগ্রেস। ভোটের আগে এই পরিস্থিতি নিয়ে রীতিমত তোলপাড় কংগ্রেসের অন্দরমহল।












Click it and Unblock the Notifications