উত্তরপূর্বে গেরুয়া জয়ধ্বজা ওড়ানোর পর 'গোমাংস ইস্যু' নিয়ে যা বললেন এই বিজেপি মন্ত্রী
বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডে বিজেপির দায়িত্বে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজু। নাগাল্যান্ডে গেরুয়া ঝড়ে নাগা পিপলস ফ্রন্টকে টক্কর দিয়ে এগোনে খুব একটা সহজ কাজ ছিল না বিজেপি-র পক্ষে।
বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডে বিজেপির দায়িত্বে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজু। নাগাল্যান্ডে গেরুয়া ঝড়ে নাগা পিপলস ফ্রন্টকে টক্কর দিয়ে এগোনে খুব একটা সহজ কাজ ছিল না বিজেপি-র পক্ষে। তবে সমস্ত 'মুশকিল আসান' করার পর, আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কিরেন রিজিজু। খ্রীষ্টান ও নাগা উপজাতি অধ্যুষিত এলাকায়, আঞ্চলিক পার্টির কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়ার পর, আগামী দিনের রাস্তা কতটা সহজ বা কঠিন হতে চলেছে তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা, কিরেন রিজিজু।

গানা পিপলস ফ্রন্ট(এনপিএফ) সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে এটা মানতে রাজি নন বিজেপির মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর দাবি আসন বন্টন নিয়ে সমস্যা না হলে হয়তো জোট থাকত। সে জন্যই তাঁরা ন্যাশনাল ডেমোক্রিটিক প্রোগ্রেসিভ পার্টির সঙ্গে জোট গড়েছেন বলে জানান তিনি। আগামী দিনে এলাকার নাগা উপজাতির জন্য উন্নয়ন মূলক কাজ করার দিকে এগোবে নাগাল্যান্ডের বিজেপি জোট। এমনই জানালেন রিজিজু।
উল্লেখ্য, নাগাল্যান্ডের একটা বড় অংশ জুড়ে উপজাতি অধ্যুষিত এলাকাতে গোমাংস খাওয়ার প্রচলন রয়েছে। তবে গোমাংস নিয়ে কেন্দ্রের কয়েকটি পদক্ষেপের পর নাগাল্যান্ডে বিজেপি-র জনপ্রিয়তা নিয়ে নির্বাচনের আগে প্রশ্ন উঠতে থাকে। তবে এসবই কংগ্রেসের অপপ্রচার বলে উড়িয়ে দেন রিজিজু। তিনি স্পষ্ট জানিয়েছেন , 'গোমাংস কোনও ইস্যুই নয়' তাঁরা উন্নয়নের কথা ভাবছেন। সংখ্যালঘিষ্ট খ্রীষ্টান জনজাতির উন্নয়নও তাঁদের কাছে বড় বিষয় বলে জানিয়েছেনে তিনি। এই খ্রীষ্টানরাই নাগাল্যান্ডে সবচেয়ে বড় জনজাতি। রিজিজু বলছেন, নাগা জনজাতি বিজেপি-র ওপর আস্থা যখন রেখেছেন, তখন তাঁদের কোনও মতেই অসন্তুষ্ট হতে দেওয়া হবে না।












Click it and Unblock the Notifications