Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্কুলে জমিয়ে রান্না হল গরুর মাংস, পুরো ঘটনা জানলে চমকে উঠবেন

স্কুলের যে ঘরে রোজ 'মিড ডে মিলের' রান্না হয়, সেখানেই জাঁকিয়ে রান্না হল গরুর মাংস। ক্লাসরুমের পড়ানো ছেড়ে, সেঘরে রান্না করলেন স্বয়ং স্কুলের প্রধান শিক্ষিকা।

স্কুলের যে ঘরে রোজ 'মিড ডে মিলের' রান্না হয়, সেখানেই জাঁকিয়ে রান্না হল গরুর মাংস। ক্লাসরুমের পড়ানো ছেড়ে, সেঘরে রান্না করলেন স্বয়ং স্কুলের প্রধান শিক্ষিকা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই স্কুলে পৌঁছে যায় পুলিশ। গ্রেফতার হন প্রধান শিক্ষিকা রসা হাঁসদা। এছাড়াও যে ব্যক্তি তাঁকে মাংস সাপ্লাই করে ছিলেন গ্রেফতার হন তিনিও। ঘটনা ঝাড়খণ্ডের পাকুরের।

স্কুলে জমিয়ে রান্না হল গরুর মাংস, কে রান্না করলেন জানলে চমকে উঠবেন

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গরুর মাংস রান্না করে , স্কুলের প্রধান শিক্ষিকা সহ কয়েকজন নিজেরাই খাওয়ার পরিকল্পনা করেছিলেন। স্কুল চত্বরের যেঘরকে বরাদ্দ করা হয়েছে স্কুলের পড়ুয়াদের মিডডে মিলের রান্নার জন্য সেখানে শিক্ষক শিক্ষাকারা নিজেদের খাওয়া দাওয়ার জন্য রান্না করছিলেন।

এখবর মূলত , স্কুলের পড়ুয়াদের থেকেই ছড়িয়ে যায় এলাকায়। আর সেখানে থেকে খবর পায় ঝাড়খন্ড পুলিশ। এদিকে, পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের পরই ,রান্না করা মাংস ল্যাবোটারিতে পাঠায়, তা গরুর না মোষের মাংস তা যাচাই করতে। উল্লেখ্য , ঝাড়খণ্ড সরকার অবৈধভাবে গোহত্যা নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি অ্যাক্টকে কার্যকর করে। যার নিয়ম অনুযায়ী, এই ধরণের ঘটনায় দোষীদের ৫ হাজার টাকার জরিমানা বা ৫ বছরের কারাদণ্ড হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+