Vande Bharat Express: ১০০ টি বন্দে ভারত তৈরির অর্ডার বাতিল! কেন এমন সিদ্ধান্ত? জানলে চমকে উঠবেন

Vande Bharat Express: দেশের আরও একাধিক রুটে বন্দে ভারত চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের! আর সেই পরিকল্পনাতে বড় ধাক্কা। বন্দে ভারত তৈরির ক্ষেত্রে ৩০ হাজার কোটি টাকার চুক্তি বাতিল করল রেল। বিপুল অঙ্কের এই চুক্তির মাধ্যমে ১০০ টি বন্দে ভারত তৈরির টার্গেট রাখা হয়।

কিন্তু টেন্ডার শেষ হওয়ার আগে সমস্ত চুক্তি ভারতীয় রেলের (Indian Rail) তরফে বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) নিয়ে ভারতীয় রেলের পরিকল্পনা বাস্তবায়ন করতে আরও অনেকটাই সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।

Vande Bharat Express

Vande Bharat Express: টেন্ডার কেন বাতিল হল -

Alstom India এর সঙ্গে ভারতের প্রথম সেমি হাই-স্পিড ট্রেন (Vande Bharat Express) বানানোর চুক্তি হয় ভারতীয় রেলের। সংস্থার সিইও অলিভার লুইসন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টেন্ডারে অফার করা টাকা নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়। অ্যালমুনিয়াম বডি তৈরির কথাবার্তা চলছিল। কিন্তু সেই টেণ্ডার বাতিল করে দেয় ভারতীয় রেল। অলিভার লুইসন জানিয়েছেন, টাকা কমানো নিয়ে আলোচনার রাস্তা ছিল। কিন্তু তা করা হয়নি। কার্যত একতরফা সিদ্ধান্ত বলে দাবি Alstom India এর।

Vande Bharat Express: কী বলছে রেল?

রেল আধিকারিকরা জানিয়েছেন, এই সংস্থা টেন্ডার মূল্যের জন্য প্রতি টন 150.9 কোটি টাকা দাবি করেছিল। যা তুলনামূলক অনেকটাই বেশি ছিল। কিন্তু ১৪০ কোটি টাকা পর্যন্ত রেলের তরফে অফার দেওয়া হয়। যদিও চাপে 145 কোটি টাকা ডিল ফাইনাল করার কথা জানায় Alstom India। শুধু তাই নয়, দাম নিয়ে আলোচনা চলছিল। আর সেই দামের মধ্যেই ১০০ টি বন্দে ভারত (Vande Bharat Express) তৈরির কথা বলা হয়। এর আগে বন্দে ভারত স্লিপারের প্রতিটি ওয়াগান তৈরির জন্য ১২০ কোটি টাকার টেন্ডার চূড়ান্ত হয়।

Vande Bharat Express: সুবিধা পাবে রেল?

রেলের ওই আধিকারিক জানিয়েছেন, এই দরপত্র বাতিলের ফলে রেলওয়ে (Vande Bharat Express) নতুন করে মূল্য নির্ধারণের সুযোগ পাবে। এছাড়াও অন্যান্য আরও সংস্থাও এই টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ পাবে। আরও বেশি করে যাতে সংস্থা দরপ্ত্র ডাকতে পারে সেদিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ের ওই আধিকারিক। প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, এবার মাত্র দুটি সংস্থাই দরপত্র ডাকার সুবিধা পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+