পাঞ্জাবে একজন করোনা আক্রান্তের জন্য সিল করে দেওয়া হল ১৫টি গ্রাম

পাঞ্জাবে একজন করোনা আক্রান্তের জন্য সিল করে দেওয়া হল ১৫টি গ্রাম

করোনা সংক্রমণের কারণে রাজ্যে কার্ফু ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। এরই মধ্যে আবার প্রকাশ্যে এসেছে আরেকটি খবর। তাতে আতঙ্ক আরও বেড়েছে। গত ১৮ মার্চ করোনা ভাইরাসের সংক্রমণে যে ব্যক্তি মারা গিয়েছেন তিনি নাকি কমপক্ষে ২৩ জনকে সংক্রামিত করেছেন। প্রায় ১০০ জনের সংস্পর্শে এসেছিলেন। তার পরেই আতঙ্কে ১৫টি গ্রাম সিল করে দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণে আতঙ্ক

করোনা সংক্রমণে আতঙ্ক

করোনা ভাইরাস নিয়ে নতুন করে সংক্রমণের আশঙ্কা পাঞ্জাবে। গত ১৮ মার্চ পাঞ্জাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এক ব্যক্তি। তিনি নাকি ২৩ জনকে সংক্রামিত করেছেন। ১০০ জনের সংস্পর্শে এসেছিলেন তিনি। তাতেই আতঙ্ক ছড়িেয়ছে। আতঙ্কে ১৫টি গ্রাম সিল করে দিয়েছে রাজ্যে সরকার। গোটা রাজ্যে কার্ফু জারি করা হয়েছে।

বন্ধুদের নিয়ে গ্রাম ভ্রমণে গিয়েছিলেন

বন্ধুদের নিয়ে গ্রাম ভ্রমণে গিয়েছিলেন

করোনা আক্রান্ত ৭০ বছরের গুরুদ্বারের উপাসক ছিলেন তিনি। জার্মানি এবং ইতালি থেকে দু'সপ্তাহ ধরে ঘুরে দেশে ফিরেছিলেন। তাঁর সঙ্গে গ্রামের দুই বন্ধুও বিেদশে গিয়েছিলেন। তথ্য গোপন করেই তাঁরা এলাকায় ঘুরে বেরিয়েছেন। ৬ মার্চ দিল্লি বিমানবন্দরে আবতরণের পর গাড়িতে গ্রামে ফিরেছিলেন। সেখান থেকে ফিরে ৮ থেকে ১০ মার্চ তাঁরা আনন্দপুর সাহিবের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তাঁদের সংস্পর্শে এসেছিলেন প্রায় ১০০ জন।

১৫টি গ্রাম সিল

১৫টি গ্রাম সিল

শুধু তাই নয় তাঁরা গ্রামেও ঘুরে বেরিয়েছিল। তারপরেই ১৫টি গ্রাম সিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারের ১৪ জন সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে। সেখানকার বাসিন্দাদের পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে ৭০০ জন সংক্রামিত হয়েছেন মৃত্যু হয়েছে ১৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+