গো-রক্ষকদের হাতে প্রহৃত হয়ে গুজরাতে মৃত্যু এক যুবকের

আহমেদাবাদ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরেও গো-রক্ষকদের দৌরাত্ম এতটুও কমেনি । গুজরাতে শুক্রবার এক যুবকের মৃত্যুর ঘটনার তা আরও একবার প্রমান করে দিল।

গত বুধবার মহম্মদ আয়ুব এবং সমীর শেখ নামের দুই যুবক গাড়ি করে গরু ও বাছুর নিয়ে যাচ্ছিল বাজারে বিক্রির জন্য । পুলিশ সূত্রের মতে তারা বৈধ ভাবেই এই গরু ও বাছুর নিয়ে যাচ্ছিল। বাজার যাওয়ার পথে গাড়িটি পথদুর্ঘটনার সম্মুখীন হয়। এর ফলে গাড়ির মধ্যে থাকা একটি বাছুরের মৃত্যু হয়।

গো-রক্ষকদের হাতে প্রহৃত হয়ে গুজরাতে মৃত্যু এক যুবকের

এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় গো-রক্ষকের দল। কোন কথা না শুনেই তারা মহম্মদ আয়ুবের উপরে চড়াও হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। এর পরে গুরুতর আহত অবস্থায় মহম্মদ আয়ুবকে হাসপাতলে ভর্তি করা হয়।

শুক্রবার হাসপাতলেই আয়ুবের মৃত্যু হয়। হামলাকারী তিন যুবক পুলিশের কাছে অভিযোগ করে আয়ুব এবং সমীর অবৈধভাবে গরু পাচার করছিল। পরে অয়ুবের পরিবারের লোকজন হামলাকরী যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+