কোথায় কৈশোর! এই শহরে চলন্ত বাসে ছাত্রদের ছুরির আঘাতে মৃত অপর ছাত্র

রাজধানীতে বাসের মধ্যেই ছাত্র খুন। স্কুল ড্রেসে থাকা ৫ জনের সঙ্গে ১৭ বছরের এক বি-কম-এর ছাত্রের ঝামেলা শুরু। বি-কমের ছাত্রের ঘাড়েই ছুরি চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে ছাত্রকে মৃত বলে ঘোষণা।

রাজধানীতে বাসের মধ্যেই ছাত্র হত্যা। স্কুল ড্রেসে থাকা ৫ জনের সঙ্গে ১৭ বছরের এক বি-কম-এর ছাত্রের ঝামেলা শুরু হয় বাসে। বি-কমের ছাত্রের ঘাড়েই ছুরি চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে ছাত্রকে মৃত বলে ঘোষণা। অভিযুক্ত চার ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

 কোথায় কৈশোর! এই শহরে চলন্ত বাসে ছাত্রদের ছুরির আঘাতে মৃত অপর ছাত্র

বৃহস্পতিবার ভরদুপুর। পঞ্জাবি বাগ-বদরপুর রুটের সরকারি বাসে ওঠে জাকির নগরের বাসিন্দা বি-কমের ছাত্র মহম্মদ আনাস। বাসের কন্ডাক্টর জানিয়েছেন, বি-কমের ছাত্রটি অভিযুক্তদের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ করেছিল। এরপরেই শুরু হয় হাতাহাতি। তার পর ছুরি দিয়ে আঘাত।

পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী সরকারি বাসের কন্ডাক্টর জয় ভগবান জানিয়েছেন, বাসে সেই সময় প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। কিন্তু ঝামেলা থামাতে কেউই এগিয়ে যায়নি। মুহূর্তের মধ্যেই পুরো ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি। ঝামেলার মধ্যেই বিকমের ছাত্রকে ছুরি বিদ্ধ করে বাস থেকে নেমে অভিযুক্তরা পালিয়ে যায়।

অভিযুক্ত চার ছাত্রকে দক্ষিণ দিল্লির বদরপুর এবং আলি বিহার থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অপরজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরা সবাই দক্ষিণ দিল্লির আশ্রমের সরকারি স্কুলের অষ্ঠম থেকে দশম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন, দক্ষিণ রেঞ্জের পুলিশের যুগ্ম কমিশনার প্রবীর রঞ্জন।

মৃত ছাত্রের পরিবারকে খুঁজে পেতে বেগ পেতে হয় পুলিশকে। বৃহস্পতিবার খুনের ঘটনা ঘটলেও, শুক্রবারদিন থানায় নিখোঁজের ডায়েরি করে পরিবার। নিউ ফ্রেন্ডস কলোনি পুলিশ স্টেশনে সেই সময় তাঁদের মৃত ছাত্রের ছবি দেখানো হয়। মৃতকে দেখে চিনতে পারেন তাঁর কাকা মুজিব আহমেদ।

মৃত ছাত্রের মোবাইল ফোনটি এক অভিযুক্তের বাড়ি থেকে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমন কী হত্যা ব্যবহৃত ছোট ছুরিটিও মিলিছে অভিযুক্ত একজনের বাড়ি থেকে।

ঘটনার দিন আশ্রম চক বাস স্টপ থেকে আনাস বাসে উঠেছিল বিকেল ৩.১৫ নাগাদ। মথুরা রোডের কাছে ট্রাফিক জ্যামে পড়ে বাসটি। বাসের কন্ডাক্টর জানিয়েছেন, এই জায়গা থেকেই ওঠে সাদা জামা ও নীল প্যান্ট পরা চার থেকে পাঁচজন। বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঝামেলা শুরু হয়। মোবাইল চুরির অভিযোগ করে অভিযুক্তদের পকেট দেখতে যায় ছাত্রটি। এই সময় হাতাহাতির মধ্যেই ঘাড়ে ছুরি চালায় অভিযুক্তদের একজন। এরপরেই বাস থেকে নেমে পালায় তাঁরা।

কন্ডাক্টর সঙ্গে সঙ্গে রাস্তায় থাকা পুলিশকে জানান। ছাত্রটিকে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+