রাজভবন টু রাজধানী! দিল্লিতে এবার একমঞ্চে সৌরভ-অমিত শাহ, বিজেপিতে যোগ 'ভূমিপূত্র' মহারাজের?

রাজভবন টু রাজধানী! দিল্লিতে এবার একমঞ্চে সৌরভ-অমিত শাহ, বিজেপিতে যোগ মহারাজের?

বাংলার ভোটের আগে দিল্লিতে আজ কি বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতিকে নিয়ে রাজনীতিতে জোর জল্পনা। আজ সোমবার দিল্লিতে একই মঞ্চে সৌরভ-অমিত শাহের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা! এরপর মহারাজকে নিয়ে জল্পনা তুঙ্গে।

বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন, ইঙ্গিত অমিত শাহের

বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন, ইঙ্গিত অমিত শাহের

বাংলায় ক্ষমতায় আসতে বঙ্গমুখের খোঁজে বিজেপি। ইতিমধ্যেই বাংলার ভোটকে কেন্দ্র করে রাজ্যে দামামা বেজে গিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের তাবড় তাবড় নেতা কয়েক সপ্তাহ অন্তর দিল্লি থেকে রাজ্যে ছুটে আসছেন। শুধু তাই নয় বঙ্গ জয় হলে বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে বলে অমিত শাহ ইঙ্গিত দিয়েছেন।

কেন জল্পনা

কেন জল্পনা

এরপরই সৌরভকে নিয়ে তুমুল জল্পনা। বাংলায় ভোটে জিততে রাজ্যে বড় মুখের খোঁজে বিজেপি। সেক্ষেত্রে সৌরভের মতো ব্যক্তিত্বই কি বিজেপির সেই বড় মুখ হতে চলেছেন? সৌরভের গেরুয়া শিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে।

 রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কি সৌরভ

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কি সৌরভ

ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে এমনটাও শোনা যাচ্ছে যে, সরাসরি ভোটে দাঁড়ানো নয়! গেরুয়া শিবির ক্ষমতায় এলে অরাজনৈতিক সৌরভকেই পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর পদে সামনে রাখতে পারে। দাদার প্রতি বাংলার আবেগকে কাজে লাগিয়ে সরকার গড়তে পারে বিজেপি, সেই কারণে ভোটে জেতার পর সৌরভের কাছে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব নিয়ে হাজির হতে পারে গেরুয়া শিবির। এর মাঝেই আজ দিল্লিতে অমিত শাহ-সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনায় জল্পনা আরও বাড়ছে।

দিল্লিতে বাংলার 'ভূমিপুত্র' সৌরভ

দিল্লিতে বাংলার 'ভূমিপুত্র' সৌরভ

সৌরভকে নিয়ে শুধু বঙ্গ রাজনীতিতেই নয়, রাজধানীর রাজনীতিতে জল্পনা শুরু। দিল্লিতে আজ ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে 'বাংলায় ভূমিপূত্র' সৌরভ থাকতে চলেছেন।

দিল্লিতে কেন আজ একমঞ্চে সৌরভ- অমিত শাহ

দিল্লিতে কেন আজ একমঞ্চে সৌরভ- অমিত শাহ

ডিডিসিএ-র উদ্যোগে এক অনুষ্ঠানে প্রয়াত অরুণ জেটলির একটি মূর্তি স্থাপন হচ্ছে ফিরোজ শা কোটলায়। সেখানেই বোর্ডের সভাপতি সৌরভ থাকবেন। একই মঞ্চে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহও থাকতে চলেছেন বলে জানা গিয়েছে।

রাজভবনে মহারাজ

রাজভবনে মহারাজ

রবিবার হঠাৎ করেই সৌরভের রাজভবনে পৌঁছে যাওয়ায়, তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। রাজভবন থেকে বেরিয়ে সৌরভ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাতের অ্যাখ্যা দেন।

ঘন্টা দুয়েকের বৈঠকের বিষয় নিয়ে জল্পনা

ঘন্টা দুয়েকের বৈঠকের বিষয় নিয়ে জল্পনা

যদিও প্রায় ঘন্টা দুয়েকের বৈঠকের বিষয় নিয়ে জল্পনা চলছে। মহারাজ যদিও মাননীয় রাজ্যপালকে ইডেন ঘুরে দেখার আমন্ত্রণ জানাতে এসেছিলেন বলে প্রতিক্রিয়া দেন। কিন্তু ঘন্টা দুয়েকে বৈঠকে কি শুধু ইডেন প্রসঙ্গ? নাকি আরও কিছু আলোচনা হল।

রাজভবন টু রাজধানী

রাজভবন টু রাজধানী

বাংলার ভোট যখন সামনে, তখন রাজভবন টু রাজধানীতে সৌরভের পৌঁছে যাওয়া নিয়ে জল্পনা চলেছেই, রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর আজ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ কী সৌরভের রাজনীতিকে অভিষেকের প্রথম ধাপ! মহারাজকে নিয়ে জোর জল্পনা শুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+