Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TISS এবং প্রেসিডেন্সির ক্যাম্পাসেও দেখানো হবে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র! বাড়ছে অশান্তির শঙ্কা

বিবিসির বিতর্কিত ভিডিও দেখানো হবে কলকাতার এই বিশ্ববিদ্যালয়ে। যা নিয়ে অশান্তির আশঙ্কা।

( bbc documentary on modi) বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে উত্তাল দেশ! ইতিমধ্যে এই তথ্যচিত্রের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মোদী সরকার। উসকানিমূলক পদক্ষেপ বলে দাবি বিদেশমন্ত্রকের। আর এর মধ্যেই একের পর এক বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ( bbc documentary on modi) তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তেজনার পারদ।

দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ের পর বুধবার জামিয়াতে এই তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তাল হয়ে উঠেছিল ক্যাম্পাস। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের একাধিক ছাত্রনেতাকে আটকও করা হয়। যা নিয়ে গভীর রাত পর্যন্ত চলে উত্তেজনা। আর এর মধ্যেই এবার দেশের একাধিক ক্যাম্পাসে বিতর্কিত তথ্যচিত্রটি দেখানোর সিদ্ধান্ত।

TISS-এর ক্যাম্পাসে দেখানো হবে এই তথ্যচিত্র

TISS-এর ক্যাম্পাসে দেখানো হবে এই তথ্যচিত্র

আর এই বিতর্কের মধ্যে এবার Tata Institute of Social Sciences (TISS)-এর ক্যাম্পাসে গুজরাত দাঙ্গা নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্রটি দেখানোর সিদ্ধান্ত। আগামী শনিবার এই তথ্যচিত্রটি দেখানো হবে বলে জানিয়েছে TISS মুম্বই ক্যাম্পাসের ছাত্র সংগঠন Progressive Students' Forum (PSF)। সরকার যেভাবে তথ্যচিত্রটি দেখানো নিষিদ্ধ করেছে তাঁর প্রতীকী প্রতিবাদ স্বরূপ সেটি দেখানো হবে বলে জানিয়েছে পিএসএফ। শুধু তাই নয়, অন্যান্য কলেজ ক্যাম্পাসে এই তথ্যচিত্রটি দেখানো নিয়ে যেভাবে পড়ুয়াদের আক্রান্ত হতে হচ্ছে তাঁদের পাশে দাঁড়ানোর জন্যেও এই সিদ্ধান্ত বলে জানিয়েছে Progressive Students' Forum।

এখনও পর্যন্ত কোনও অনুমতি দেয়নি।

এখনও পর্যন্ত কোনও অনুমতি দেয়নি।

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছে PSF। তারা জানাচ্ছে, জেএনইউ কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার পরও বিবিসি-র তথ্যচিত্র প্রদর্শনে সামিল হতে চলেছে ছাত্র সংগঠন পিএসএফ ও টিআইএসএস। পিএসএফ-এর তরফ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। যদিও TISS কতৃপক্ষ এই তথ্যচিত্র দেখানো নিয়ে এখনও পর্যন্ত কোনও অনুমতি দেয়নি। ফলে এই তথ্যচিত্রটি দেখানো নিয়ে অশান্তির একটা কালো মেঘ তৈরি হতে পারে বলেই জানা যাচ্ছে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও দেখানো হবে

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও দেখানো হবে

বলে রাখা প্রয়োজন, বলে রাখা প্রয়োজন, মঙ্গলবারই এক টুইট বার্তায় এসএফআই জানায়, তাঁরা দেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে বিবিসির এই বিতর্কিত তথ্যচিত্র দেখাবে। সেই মতো বুধবার জামিয়া বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা হয় বলে খবর। আগামিদিনে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও গুজরাত দাঙ্গাকে নিয়ে তৈরি বিতর্কিত এই ভিডিও দেখানো হবে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ২৭ জানুয়ারি কলকাতার এই বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্রতি দেখানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ক্যাম্পাসে ব্যাডমিন্টন কোর্ট বুক করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এসএফআইয়ের তরফে একটি ইমেল পাঠানো হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে কিছু জানানো হয়নি। আর তা ঘিরে অশান্তির আশঙ্কা থাকছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+