হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে থমকে যায়! ফের প্রেসিডেন্সিতে দেখানো হবে 'India: The Modi Question'
দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে দেখানো হয়েছে গুজরাত দাঙ্গা নিয়ে মোদীর উপর তৈরি তথ্যচিত্র। যা নিয়ে বেশ কয়েকটি জায়গাতে অশান্তিও দেখা গিয়েছে। এই অবস্থায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফের দেখানো হবে বিতর্কিত তথ্যচিত্রটি
কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফের দেখানো হবে গুজরাত দাঙ্গা উপর নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি তথ্যচিত্রটি। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফে বিতর্কিত এই তথ্যচিত্রটি দেখানো হবে বলে জানা যাচ্ছে। আজ মঙ্গলবার চারটের সময়ে 'India: The Modi Question' দেখানো হবে বলে জানানো হয়েছে। আর তা নিয়ে নতুন করে অশান্তির কালো মেঘ তৈরি হতে পারে বলে আশঙ্কা। যদিও বিতর্কিত এই তথ্যচিত্রটি দেখানোর কোনও অনুমতি প্রেসিডেন্সি কতৃপক্ষের তরফে দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। ফলে অনুমতির তোয়াক্কা না করেই বিতর্কিত এই তথ্যচিত্র ক্যাম্পাসে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যচিত্র চলতে চলতেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়
বলে রাখা প্রয়োজন, এর আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি তা দেখানো হয়। প্রায় ৫০ জন পড়ুয়া এই তথ্যচিত্র একসঙ্গে বসে দেখছিল। কিন্তু সেই তথ্যচিত্র চলতে চলতেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গোটা প্রেসিডেন্সি অন্ধকারে ডুবে যায়। আর যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। বিদ্যুৎ বিভ্রাট শুরু হতেই প্রেসিডেন্সি ক্যাম্পাসে তীব্র উত্তেজনা তৈরি হয়।

আজাদি শ্লোগানও ওঠে বলে অভিযোগ
এমনকি প্রেসিডেন্সি ক্যাম্পাসের মধ্যে আজাদি শ্লোগানও ওঠে বলে অভিযোগ। পিটিআইয়ে প্রকাশিত খবর অনুযায়ী, একটি মিছিল বের হয়। আর সেখানে থেকেই আজাদি স্লোগান ওঠে বলে দাবি করা হয়েছে ওই সংবাদমাধ্যমে। এমনকি 'হল্লা বোল' স্লোগান ওঠে বলেও দাবি। আর তা নিয়ে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে প্রেসিডেন্সি ক্যাম্পাস। যদিও বিশাল পুলিশ বাহিনী ক্যাম্পাসের বাইরে মোতায়েন করা ছিল। আজও বিতর্কিত ভিডিও দেখা নিয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা থাকছে বলে জানা যাচ্ছে।

একাধিক বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়েছে এই তথ্যচিত্র
বলে রাখা প্রয়োজন, বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়, জেএনইউ সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্পর্শকাতর এই তথ্যচিত্রটি দেখানো হয়েছে। আর তা দেখা নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় শুক্রবার উত্তাল হয়ে উঠেছিল। এমনকি জেএনইউতে পাথর বৃষ্টির মতো ঘটনা ঘটে। শুধু তাই নয়, তথ্যচিত্র দেখানো নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় জামিয়া বিশ্ববিদ্যালয়েও। আর এরপরেই এসএফআইয়ের তরফে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো হবে বলে ঘোষণা করা হয়। সেই মতো কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আজ ফের বিতর্কিত তথ্যচিত্রটি দেখানো হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কলকাতা এবং রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয়েও এই ভিডিও দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications