করোনা আক্রান্তের সঙ্গে পার্টি, কোয়ারান্টাইনে বিজেপি নেত্রী ও তাঁর সাংসদ ছেলে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলিউড গায়িকা কণিকা কাপুর। নিজেই এ বিষয়ে টুইট করে জানিয়েছেন 'বেবি ডল' খ্যাত বলিউড গায়িকা। আর এরপরই কোয়ারান্টাইনে চলে গেলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও তাঁর ছেলে তথা বিজেপি সাংসদ দুষ্মন্ত সিংহ।

টুইট করে কোয়ারান্টাইনের কথা জানান বসুন্ধরা
এই বিষয়ে এদিন নিজেই টুইট করে বসুন্ধরা লেখেন, 'কিছুদিন আগে লখনউয়ে আমি একটি অনুষ্ঠানে আমার ছেলে দুষ্মন্তকে নিয়ে হাজির ছিলাম। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন গায়ক কণিকা কপুরও। দুর্ভাগ্যবশত তাঁর করোনা ভাইরাসের পরীক্ষা পজিটিভ এসেছে। এই খবর জানার পরেই আমি আর আমার ছেলে স্বেচ্ছায় কোয়ারান্টাইনে চলে গিয়েছি। সতর্কতামূলক বাকি সব ব্যবস্থাও আমরা নিচ্ছি।'

লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা
৪১ বছরের গায়িকা ১৫ মার্চ লন্ডন থেকে লখনউতে ফেরেন। কিন্তু তিনি তাঁর সফরের বিষয়ে কর্তৃপক্ষকে কিছুই জানাননি। বরং করোনার উপসর্গ নিয়েই তিনি তাঁর বন্ধু ও পরিবারের জন্য পাঁচ তারা হোটেলে পার্টির আয়োজন করেন লখনউতে। সেখানে সেখানে রাজনৈতিক ও আমলাস্তরের অনেকেই হাজির ছিলেন।

কণিকার দাবি
এদিকে কণিকার দাবি, লন্ডন থেকে ফিরে মুম্বই বিমানবন্দরে তাঁর স্ক্রিনিং হলেও, কোনো উপসর্গ তাঁর শরীরে ছিল না। এমন কি লখনউয়ে ওই অনুষ্ঠানে হাজির থাকার সময়েও তাঁর কোনো উপসর্গ ছিল না।

আইসোলেশনে ৩০০টি পরিবার
কণিকার বাবা এই বিষয়ে জানান, শুক্রবার তাঁর পরিবারের ছয় জনের টেস্ট হবে। কনিকা নিজে ওই টিনটে পার্টির মাধ্যমে ৩০০-৪০০ পরিবারের সংস্পর্শে এসেছে। কণিকা সহ পরিবারের সকলে বিচ্ছিন্ন রয়েছেন।












Click it and Unblock the Notifications