নতুন বছরে সুখবর! 'বেস রেট' কমাল এসবিআই, স্বল্পঋণের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা
নতুন বছরে সুখবর নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্ক বেস রেট ও বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট ৩০ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই।
নতুন বছরে সুখবর নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্ক বেস রেট ও বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট ৩০ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই। ফলে গৃহঋণে কমতে চলেছে সুদের হার। আগে এই বেসিস রেট ছিল ৮. ৯৫ শতাংশ , বর্তমানে সেই রেট কমে দাঁড়াল ৮.৬৫ শতাংশ। এই বেসিস রেটের হারেই নিয়ন্ত্রিত হতে চলেছে গৃহঋণে সুদের হারের পরিমাণের বেড়ে যাওয়া ও কমে যাওয়া। আর বেস রেট কমায় কমতে চলেছে গৃহঋণে সুদের হার।

স্বল্পঋণের ক্ষেত্রে তথা গৃহঋণের ক্ষেত্রে এই নয়া সুদের হারের কমতির সুবিধা লাগু হবে ২০১৮ সালের ১ জানুয়ারী থেকে। এর ফলে ব্যাঙ্কের ৮০ লাখ গ্রাহক সুবিধা ভোগ করবেন। বেস রেটের কমতি পুরনো হোম লোন, অটো লোন, ও পার্সোনাল লোনের ক্ষেত্রকেও প্রভাবিত করবে। এসবিআই -এর ম্যানেজিং ডিরেক্টর পিকে গুপ্তা জানিয়েছেন, এই বেস রেট-এ কমতি , গ্রাহকদের জন্য এসবিআই-এর তরফে নিউ ইয়ার গিফ্ট।
এই মুহুর্তে বাণিজ্যিক লেনদেনের নিরিখে ব্যাঙ্কগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম এসবিআই। এছাড়াও ফরচুন গ্লোবাল এর ৫০০ টি ব্যাঙ্কের তালিকায় ২১৭ নম্বর স্থানে রয়েছে এই ব্য়াঙ্ক। এবছরের এপ্রিল মাসে ৫ টি অ্যাসোসিয়েট ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়েছে এসবিআই। এই ব্য়াঙ্কগুলি হল স্টেটব্যাঙ্ক অব বিকানির ও জয়পুর, স্টেট ব্য়াঙ্ক অব হায়দরাবাদ, স্টেটব্যাঙ্ক অব মাইসোর , স্টেট ব্য়াঙ্ক অব পাতিয়ালা, ও ভারতীয় মহিলা ব্যাঙ্ক।












Click it and Unblock the Notifications